.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় শিল্পের প্রদর্শনী

 
নিজস্ব প্রতিবেদকঃ

উদ্যোক্তাদের তৈরি বাহারি পণ্য ও খাবারের পসরা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো ইসিপি (ECP) উদ্যোক্তা মেলার মাসিক বাজার। আজ ২৯ শে সেপ্টেম্বর শনিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।

​উদ্যোক্তাদের উৎসাহ ও তাদের পণ্যের প্রচারের লক্ষ্যে এই মাসিক বাজারের আয়োজন করা হয়। এদিন বিকাল ৩টায় মেলা শুরু হওয়ার পর থেকেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। মেলায় মোট ১৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

​মেলা প্রাঙ্গণ জুড়ে ছিল নানা রঙের ও স্বাদের সমাহার। উদ্যোক্তারা তাদের হাতে তৈরি বাহারি রকমের খাবার যেমন - বিভিন্ন ধরনের পিঠা, ফাস্ট ফুড, ঐতিহ্যবাহী মিষ্টান্ন, আচার এবং অন্যান্য খাদ্যসামগ্রী নিয়ে স্টল সাজান। পাশাপাশি ছিল হাতে তৈরি সৌন্দর্যবর্ধক সামগ্রী, ঘর সাজানোর উপকরণ, পোশাক ও বিভিন্ন কুটির শিল্পের পণ্য।

​মেলা সম্পর্কে ইসিপি উদ্যোগের আয়োজকরা জানান, স্থানীয় উদ্যোক্তাদের, বিশেষ করে নারী উদ্যোক্তাদের, তাদের পণ্যের বাজার তৈরি করে দেওয়া এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়াই এই মাসিক বাজারের মূল লক্ষ্য। এই ধরনের আয়োজন স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশা প্রকাশ করেন।

​দর্শনার্থীরা জানান, একই ছাদের নিচে এত রকমের পণ্য ও সুস্বাদু খাবার পাওয়ায় তারা খুশি। তারা নিয়মিত এই ধরনের মেলার আয়োজনের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতখানে জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা:

1

“ইশ্বরদীর হামলা পরিকল্পিত; সন্ত্রাসের কাছে মাথা নত করবে না জ

2

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্

3

ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে দুই স্কুলছাত্রের মর্মান্তিক

4

বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন চায় না ভারত: রাজনাথ সিং

5

আ. লীগের কর্মসূচির জবাবে পালটা কর্মসূচি জুলাই ঐক্যের

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

ঢামেকে মির্জা আব্বাসকে দেখে ভুয়া স্লোগান জনতার

8

পটুয়াখালীতে শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: তদন্তে নেমেছে প্রশাসন ও

9

দেশে সোনার দাম এক লাফে কমল ১০ হাজার টাকার বেশী

10

মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রদল কর্

11

রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহ

12

ভোলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

13

শহীদ ওজায়ের পরিবারের পাশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি

14

ঘূর্ণিঝড় মন্থা

15

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

16

তজুমদ্দিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ

17

দক্ষিণ চীন সাগরে আধা ঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হে

18

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা

19

ঢাবির চারুকলা ইউনিটের ফল প্রকাশ

20