.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির কর্মী মোঃ সিয়ামের মর্মান্তিক মৃত্যু


বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মোঃ সিয়াম (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত সিয়াম কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মুন্সিবাড়ির বাসিন্দা মোঃ বাবুল মুন্সির ছেলে। তিনি স্থানীয় কাচিয়া চৌমুহনী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন উপশাখার দায়িত্বশীল কর্মী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিয়াম তার বাবা-মায়ের সঙ্গে নানীর জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে লালমোহনের ফরাজি দোকানের সামনে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে। এতে সিয়াম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ইন্তেকাল করেন। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবা বাবুল মুন্সিও গুরুতর আহত হয়।

অকালপ্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও সংগঠনের নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোরহানউদ্দিন উপজেলা শাখার নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

1

তজুমদ্দিনে নবাগত ইউএনওকে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের শুভেচ্

2

মনপুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ

3

জকসু নির্বাচনে শিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলকে ন

4

জামায়াতকে নিশ্চিহ্ন করতে চাওয়া শক্তিরাই নিশ্চিহ্ন হয়ে গেছে:

5

এবার শিক্ষিকা মোনামীকে নিয়ে আপত্তিকর পোস্ট ঢাবি ছাত্রদল কর্ম

6

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন: সালাহউদ্দিন আহমদ

7

জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে কূটকৌশল জনগণ মানবে না — মুহাম্ম

8

সহকারী শিক্ষক মাহবুবর রহমানকে শোকজ

9

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের ম

10

ঝিনাই নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, দুইজন এখনো নিখোঁজ

11

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বোরহানউদ্দিনে মতবিনিময় সভা অনুষ্

12

ইশতেহার থেকে পাঁচ গুণ বেশি কাজ করব: ডাকসু ভিপি

13

হজ্ব পালনে সৌদি আরব যাচ্ছেন সাংবাদিক আবদুল মালেক

14

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই: নির্বাচন কমিশন

15

তজুমদ্দিনে ৩০ পিচ ইয়াবাসহ যুবক আটক

16

শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা তারেক রহমানের

17

দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তা

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

বোরহানউদ্দিনে তামিরুল উম্মাত মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের

20