.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : May 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থ প্রদান


চরফ্যাশন  প্রতিনিধি :

চরফ্যাশনে অসহায় ও দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। 
শনিবার (৩০ মে ২০২৬) সকাল ১০ টায় চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন নজরুল নগর ইউনিয়নের বজলু বাজারে মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী  অরাজনৈতিক সংগঠন নজরুল নগর যুব সমাজ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির সার্বিক সহযোগীতায় ও আয়োজনে প্রায় ১৫ টি পরিবারের সদস্যদের হাতে  ৬ টি ছাগল,  টিন, নগদ অর্থ ও সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। 

নজরুল নগর যুব সমাজ পরিষদের সভাপতি মো: মনির হোসেন এর সভাপতিত্বে   অনুষ্ঠানে  বক্তব্য রাখেন  নজরুল নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেন, নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজিব শাহরিয়ার, ইউনিয়ন জামায়াতে ইসলামী'র সভাপতি মোহাম্মদ মহিববুল্লাহ। 

উপস্থিত ছিলেন  ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আহমাদুল্লাহ,   ইউনিয়ন বিএনপির  সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ মুন্সী, নজরুলনগর যুব সমাজ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ , ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসাইন, নজরুলনগর যুব সমাজ পরিষদের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম এবং নজরুলনগর যুব সমাজ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাফেজ মোহাম্মদ রেজাউল করিম।  

অতিথিরা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো  সকলের মানবিক দায়িত্ব। নজরুলনগর যুব সমাজ পরিষদের উদ্যোগকে সাদুবাদ জানাই। সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থের মতো সহায়তা অসহায় ও দরিদ্র নারী পুরুষকে  স্বাবলম্বী হতে এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি। এ সময় তারা নজরুল নগর যুব সমাজ পরিষদকে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ১২ নভেম্বরের সেই ভয়াল রাতের ক্ষত আজও শুকায়নি

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: কবিতায় উপজেলা পর্যায়ে প্রথম তাহা চ

4

অতিরিক্ত সরবরাহের পূর্বাভাসে কমছে জ্বালানি তেলের দাম, বাড়ছে

5

বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন চায় না ভারত: রাজনাথ সিং

6

জকসু নির্বাচন পেছানোর গুঞ্জন, ২২ ডিসেম্বরই নির্বাচন চান শিক্

7

প্রাথমিকভাবে ২৩৮ আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা

8

সংগ্রামী ও আদর্শনিষ্ঠ জীবনের প্রতীক মুহাম্মদ কামারুজ্জামান

9

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের

10

আমের মিষ্টি আয়োজনে মুখর স্যার এ এফ রহমান হল

11

জামায়াতে কেউ রাতারাতি নেতা হতে পারে না — বোরহানউদ্দিন উপজেলা

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

বোরহানউদ্দিনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও শিক্

14

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে আলেমদের ঢল সোহরাওয়ার্দী

15

ভোলার তজুমদ্দিনে নারী ও পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা: গ্

16

ভোলার বোরহানউদ্দিনে মুফতি ফজলুল করিমের দিনব্যাপী গণসংযোগ

17

বেনাপোলে খাল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

18

ভোলায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ

19

আগামী মাসে দেশে আসছেন তারেক রহমান

20