.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ ছাত্রদল কর্মী আটক


নিজস্ব প্রতিবেদকঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদসহ এক ছাত্রদল কর্মীকে আটক করেছে হল প্রশাসন। রবিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি ২০২২–২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বৈধ আবাসিক ছাত্র। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী এবং গত ১১ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) হল সংসদ নির্বাচনে মীর মশাররফ হোসেন হল থেকে ছাত্রদলের প্যানেলে সমাজ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
হল প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৭২৩ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এসময় কক্ষটি তল্লাশি করে বিদেশি মদের বোতল উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী জানান, মদগুলো তিনি নিজে সেবনের উদ্দেশ্যে তার গ্রামের বাড়ি জামালপুর অঞ্চল থেকে এনেছেন। পরবর্তী জিজ্ঞাসাবাদে তিনি আরও বলেন, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য মদগুলো জামালপুরের বর্ডার এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল।
অভিযান শেষে হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১৭ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কিসহ মোট ২০ বোতল মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান প্রশাসন নিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব: মন্ত

1

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন: সালাহউদ্দিন আহমদ

2

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

3

ভোলা-২ আসনে বিএনপি প্রার্থীর হলফনামায় স্ত্রীর বিপুল খেলাপি ঋ

4

দৌলতখানের চরখলিফা ইউনিয়নে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উ

5

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

6

আমের মিষ্টি আয়োজনে মুখর স্যার এ এফ রহমান হল

7

জমিতে বিষপ্রযুক্ত সার ছিটিয়ে খামারির ১৩ হাঁস নিধন

8

আর্থিকখাতে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন টিবিএসের

9

ঝিনাইদহের শৈলকুপায় ছাত্রশিবিরের উদ্যোগে উন্মুক্ত পবিত্র কুরআ

10

জামায়াতসহ ৮ দলের বরিশালের সমাবেশকে স্বাগত জানিয়ে বোরহানউদ্দি

11

ডাকসু-রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

এবার শিক্ষিকা মোনামীকে নিয়ে আপত্তিকর পোস্ট ঢাবি ছাত্রদল কর্ম

14

ভোলা–২ নিয়ে প্রশ্ন ও প্রত্যাশা: সম্ভাবনার জোয়ার কেন উপেক্ষিত

15

জুলাই শহীদ দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে জামায়াতের কবর জিয়ারত

16

হাসপাতালে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরকে দেখতে গেলেন বিএনপি

17

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা

18

ঈদ সামনে রেখে বোরহানউদ্দিনে গরু চুরির আতঙ্ক, সর্বস্ব হারালেন

19

জামায়াত নিয়ে বিএনপি নেতার বিভ্রান্তিকর বক্তব্য , জামায়াতের প

20