.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Feb 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারী হেনস্তার প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি


বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতাঃ

নির্বাচনী প্রচারণাকালে নারীদের প্রতি হেনস্তা, কটূক্তি ও অশালীন আচরণের প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল সাড়ে চারটায় থানার মোরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী নারীদের বাধা প্রদান, হেনস্তা ও অশালীন আচরণ করছে, যা গভীর উদ্বেগজনক। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর নারীরা সম্মান ও নিরাপত্তা পাবে—এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে নারীর প্রতি সহিংসতা ও অপমানজনক আচরণ বেড়েই চলছে।

বক্তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম আইডি হ্যাক করে নারীদের বিষয়ে অশালীন মন্তব্য জুড়ে দিয়ে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে। জামায়াতের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হলেও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
মানববন্ধনে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় সংঘটিত নারীর প্রতি হেনস্তার কয়েকটি ঘটনার বিবরণ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—
২৯ জানুয়ারি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে, ৩০ জানুয়ারি দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে, ১ ফেব্রুয়ারি চরপাতা, কুতুবা ও টবগী ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণাকালে নারীদের অশালীন ভাষায় গালিগালাজ ও হেনস্তার অভিযোগ।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, নির্বাচনী প্রচারণায় নারীদের অংশগ্রহণ তাদের সাংবিধানিক ও নাগরিক অধিকার। পরিকল্পিতভাবে নারীদের বাধা দেওয়া, কটূক্তি করা ও ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ সময় প্রশাসনের কাছে তিন দফা দাবি জানানো হয়, ১) নারী হেনস্তার প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত,
২) দোষীদের দ্রুত আইনের আওতায় আনা,
৩) ভবিষ্যতে নির্বাচনী প্রচারণায় নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নারীদের ভয় দেখিয়ে রাজনীতি থেকে দূরে রাখা যাবে না। নারীরা কোনোভাবেই দ্বিতীয় শ্রেণির নাগরিক নয়। এসব ঘটনার পুনরাবৃত্তি হলে আইনসম্মত ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।

মানববন্ধন থেকে দেশবাসী ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়—নারীর মর্যাদা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

‘আওয়ামী লীগ যে ব্যর্থ কৌশলে জামায়াতকে দুর্বল করতে পারেনি, বি

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

4

দৈনিক যুগান্তর সম্পাদককে ছাত্রশিবির সভাপতির উপহার

5

ঢাবিতে ধর্ম অবমাননা ও কূটুক্তির অভিযোগে এক শিক্ষার্থীকে ৬ মা

6

জামায়াতে কেউ রাতারাতি নেতা হতে পারে না — বোরহানউদ্দিন উপজেলা

7

ঢাকায় ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবে

8

৬ দিনে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন ২১ হাজার

9

তজুমদ্দিনে জামায়াত প্রার্থীর উঠান বৈঠক

10

ঈদ সামনে রেখে বোরহানউদ্দিনে গরু চুরির আতঙ্ক, সর্বস্ব হারালেন

11

দলীয়করণ ও দুর্নীতি নিয়ে সমালোচনা, নতুন প্রজন্মের রাজনৈতিক সচ

12

মুসাব্বির হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব ফেলবে

13

পঞ্চগড়ে মহাসড়কে পাথর-বালু রাখলে মোবাইল কোর্টে কারাদণ্ড—কঠোর

14

“ইমামদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব” — মুফতি ই

15

নূরুল কবিরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের বি

16

উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান নিয়ে ঢাবিতে ভর্তি বিড়ম্বনায় শিক্ষার

17

প্রাথমিকে 'সংগীত ও শারীরিক শিক্ষা' শিক্ষক পদ বাতিলের ঘটনায় ঢ

18

বর্ণাঢ্য আয়োজনে বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

19

জামায়াতকে নিশ্চিহ্ন করতে চাওয়া শক্তিরাই নিশ্চিহ্ন হয়ে গেছে:

20