.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক: পরিবহন, আবাসনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি


নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ডাকসু ভিপি, এজিএসসহ শিক্ষার্থী প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  (১৫ এপ্রিল) দুপুর ২টায় উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষার্থীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট জরুরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে পরিবহন সমস্যা নিয়ে দীর্ঘদিনের দাবি পুনরায় জোরালোভাবে উত্থাপন করা হয়। ডিপো ডিসেন্ট্রালাইজেশন ও বাসের ফিটনেস নিশ্চিত করার বিষয়ে উপাচার্য ও প্রো-উপাচার্য সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা দেন। বিশেষ করে বিআরটিসির ফিটনেসবিহীন বাস বাদ দিয়ে উন্নত মানের ডাবল ডেকার বাস চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়।

শনিবার ট্রিপ ফান্ড সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। ইউজিসি থেকে ফান্ড পাওয়া গেলেও প্রশাসনিক অনুমোদন না থাকায় কার্যক্রম শুরু হয়নি। এ বিষয়ে দ্রুত অনুমোদনের আশ্বাস দেন উপাচার্য।

আবাসন সংকট নিরসনে শিক্ষার্থীদের জন্য সিট বরাদ্দের একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং প্রোভোস্ট স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে কার্যকর পরিকল্পনা প্রণয়নের বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের দ্রুত আবাসিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া কেন্দ্রীয় মসজিদের এসির জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে এক মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইবিএ সংক্রান্ত একটি বিতর্কিত বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। সাবেক পরিচালক আবু ইউসুফ মো. আব্দুল্লাহকে পুনরায় নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের দাবিসমূহ প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়।

বৈঠকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এসব সিদ্ধান্তের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ ও শিক্ষার্থীদের অবহিত রাখার কথাও জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবিক কর্মকাণ্ড ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে

1

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত ‘আল-বেীরুনি স্ট্রাকচারা

2

দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ:

3

আসন্ন জাতীয় নির্বাচন প্রার্থী চূড়ান্তে বিএনপির স্থায়ী কমিটির

4

ডাকসুর উচ্ছেদ অভিযান– যা ভাবছেন শিক্ষার্থীরা

5

৫ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সমমনা ৮ দলের

6

ভোলায় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

7

ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে দুই স্কুলছাত্রের মর্মান্তিক

8

বোরহানউদ্দিনে দুই মাদকসেবীর জেল ও জরিমানা

9

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

10

শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিবৃতি ও

11

জামায়াতে যোগদান করলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব

12

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও

13

ঈদ সামনে রেখে বোরহানউদ্দিনে গরু চুরির আতঙ্ক, সর্বস্ব হারালেন

14

বান্দরবানে রিসোর্টের মালিক ম্যানেজার অপহৃত

15

গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়—এই ধারণা ভাঙতে চায় এনসিপি: তাসন

16

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

17

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বোরহানউদ্দিনে মতবিনিময় সভা অনুষ্

18

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ মামলায় জরিমানা আদায়

19

উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান নিয়ে ঢাবিতে ভর্তি বিড়ম্বনায় শিক্ষার

20