.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডাকসুতে রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আজ (২৮ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে “লগি-বৈঠার লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান: ২৮ অক্টোবর প্রেক্ষিত” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। ডাকসুর নেতৃবৃন্দ তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবি সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) এর অধ্যাপক ড. আতাউর রহমান খান, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ, গণ অধিকার পরিষদের দলীয় মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি জাহিদুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, এবং সঞ্চালনা করেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। আলোচনায় অংশ নেন জিএস এসএম ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ২৮ অক্টোবরের শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এবং তারা তাঁদের অনুভূতি প্রকাশ করেন। বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের নৃশংস হত্যাযজ্ঞ ছিল গণতন্ত্রবিরোধী ফ্যাসিবাদের উত্থানের সূচনা। তারা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় জেলেদের খাদ্য সহায়তায় অনিয়মের অভিযোগ

1

শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা তারেক রহমানের

2

দলীয়করণ ও দুর্নীতি নিয়ে সমালোচনা, নতুন প্রজন্মের রাজনৈতিক সচ

3

বরিশালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

4

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

5

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষ:

6

‘আওয়ামী লীগ যে ব্যর্থ কৌশলে জামায়াতকে দুর্বল করতে পারেনি, বি

7

দৌলতখানের চরখলিফা ইউনিয়নে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উ

8

সহকারী শিক্ষকদের ১৩তম থেকে ১০ম গ্রেডে আসার সুযোগ নেই: প্রাথম

9

বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে: এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল

10

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধ

11

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

12

বর্তমান প্রশাসন নিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব: মন্ত

13

তজুমদ্দিনে জামায়াত প্রার্থীর উঠান বৈঠক

14

ভান্ডারিয়ায় শিশু ওসমানের পায়ে শিকল বেঁধে পাঠদান, প্রশাসনের

15

চট্টগ্রামে জুলাই আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো সাবেক আ. লীগ

16

জকসু নির্বাচন আগামী ২২ ডিসেম্বর

17

৮০ আসনে অনড় ইসলামী আন্দোলন, জামায়াতের নেতৃত্বাধীন জোট ছাড়ার

18

ফরিদপুরে জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ‘বোমা ফারুক’ যুব মহি

19

সুদানে গণহত্যা, পালাচ্ছে হাজারো মানুষ

20