.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর ৬ আসনের মধ্যে ৫টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

বিশেষ প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নওগাঁ-৫ আসনের প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে বাকি পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত প্রার্থীরা হলেন—নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা–ধামইরহাট) আসনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সামসুজ্জোহা খান, নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) আসনে একরামুল বারী টিপু এবং নওগাঁ-৬ (আত্রাই–রানীনগর) আসনে রেজাউল ইসলাম (রেজু)।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু) বলেন, “দলের মহাসচিব পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছেন, নওগাঁ-৫ আসনের নাম স্থগিত রাখা হয়েছে। খুব দ্রুতই এ আসনেও প্রার্থী ঘোষণা করা হবে বলে আশা করছি।” তিনি আরও বলেন, “দলের এ সিদ্ধান্তে আমরা আনন্দিত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্য নেতাদেরই মনোনীত করেছেন। একসময় নওগাঁর সব আসনই বিএনপির ঘাঁটি ছিল। এখন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। এবার প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের শরিক দলের প্রার্থী থাকবে, সেখানে সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কোরআন হাফেজদের তেলাওয়াত ও মিলাদ মাহফিলে খালেদা

1

জকসু নির্বাচনে শিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলকে ন

2

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা

3

ঘূর্ণিঝড় মন্থা

4

আলোচিত আলাউদ্দীন হত্যা মামলায় মনপুরায় এক আসামির যাবজ্জীবন সশ

5

ডাকসুর উচ্ছেদ অভিযান– যা ভাবছেন শিক্ষার্থীরা

6

মহান বিজয় দিবসে বগুড়ায় শাহ সুলতান কলেজ শাখা ছাত্রশিবিরের ‘রা

7

বিএনপি’র আদর্শিক দিকভ্রান্তি ও নীতিগত পুনর্গঠনের আহ্বান শিবি

8

বান্দরবান সীমান্ত থেকে মায়ানমারের নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য

9

কামরুজ্জামান আহবায়ক ও লোকমান সদস্য সচিব চরফ্যাশন সাংবাদিক ইউ

10

মেডিকেল ছাত্র রাফির মাকে নিয়ে বাজারে গিয়ে ফিরলেন লাশ হয়ে"

11

ঝালকাঠির কাঠালিয়ায় শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে বিএনপি মনোনয়

12

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের ঢাকায় দুইদি

13

নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে অংশ নেবে এনসিপি

14

বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন চায় না ভারত: রাজনাথ সিং

15

গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়—এই ধারণা ভাঙতে চায় এনসিপি: তাসন

16

আগামী নির্বাচনে সমঝোতা–ঐক্যের আহ্বান ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ

17

জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্র

18

বান্দরবানে রিসোর্টের মালিক ম্যানেজার অপহৃত

19

জমি নিয়ে বিরোধের জেরে চরফ্যাশনে ইমামকে নারী নির্যাতন মামলায়

20