.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষকদের আন্দোলনের পাশে থাকার ঘোষণা হাসনাত আব্দুল্লাহর


নিজস্ব প্রতিবেদকঃ

আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে তাদের আন্দোলনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৮ নভেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেন,
“প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবি পূরণের জন্য রাজপথে নেমেছেন। তাদের ওপর পুলিশের হামলার আমি তীব্র নিন্দা জানাই। শিক্ষকদের দাবির ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকদের পাশে থাকব ইনশাল্লাহ।”

এর আগে একই দিন আন্দোলন চলাকালে পুলিশের হামলায় পাঁচ শিক্ষক গ্রেপ্তার ও শতাধিক শিক্ষক আহত হন। এ ঘটনার প্রতিবাদে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ঘোষণা দিয়েছে, রোববার (৯ নভেম্বর) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে।

সংগঠনের সমন্বয়ক শামসুদ্দিন মাসুদ বলেন, “দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতি চলবে। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।”

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, “শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বর্বর হামলা চালিয়েছে এবং প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মো. মাহবুবুর রহমানসহ পাঁচজনকে আটক করা হয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।”

এদিকে শিক্ষকরা জানিয়েছেন, তারা যৌক্তিক সমাধান না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Portal Hacked|Send Only 80 USDT To Get Back

1

রক্ত ও প্রতিরোধের গৌরবগাথা: ১৩ ডিসেম্বর হানাদারমুক্ত আক্কেলপ

2

ভারতকে ২–১ গোলে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ফুটবলারদের জন

3

আজ থেকে তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

4

ঢাকা-১০ আসনের ভোটার হতে আবেদন করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজী

5

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

6

ইশতেহার থেকে পাঁচ গুণ বেশি কাজ করব: ডাকসু ভিপি

7

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর মৃত

8

আগামী নির্বাচনে যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীর পক্ষে কাজ করবে

9

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ত্রিমুখী লড়াই, মূল প্রতিদ্বন্দ্বিতা হা

10

বগুড়ায় জামায়াত প্রার্থী সোহেলের গণসংযোগ

11

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

12

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সার্জেন্ট ক্লোজড

13

মহানবী (সা.)-এর জীবনাদর্শে গড়তে হবে নৈতিক ও মানবিক সমাজ: ভোল

14

লাখো জনতার উপস্থিতিতে আটদলের বরিশাল বিভাগীয় সমাবেশ

15

ডাকসু নেত্রী উম্মে উসওয়াতুন রাফিয়ার গ্রামের বাড়িতে আগুন: কক

16

চবিতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

17

ভোলায় বিএনপি-বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ, আহত অন্

18

মুসাব্বির হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব ফেলবে

19

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

20