.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা, প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ


নিজস্ব প্রতিবেদকঃ

শেখ হাসিনাসহ কথিত জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনা এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই ঐক্যের ঘোষিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ এলাকা থেকে লং মার্চ শুরু হয়। তবে বিকেল ৪টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে পুলিশ ব্যারিকেড বসিয়ে মিছিলটি আটকে দেয়।

লং মার্চ এগোতে না পারায় জুলাই ঐক্যের নেতাকর্মীরা প্রগতি সরণিতে অবস্থান নেন। এ সময় তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। পাশাপাশি ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও তোলেন।

পুলিশের ব্যারিকেড এবং বিক্ষোভকারীদের সড়কে অবস্থান নেওয়ার কারণে বিকেল ৩টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব ন

1

হাসপাতালে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরকে দেখতে গেলেন বিএনপি

2

জুলাই শহীদ দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে জামায়াতের কবর জিয়ারত

3

ভোলা-২ আসনে বিএনপি প্রার্থীর হলফনামায় স্ত্রীর বিপুল খেলাপি ঋ

4

গাজায় যুদ্ধবিরতির পর শিশুদের শিক্ষার জন্য ইউনিসেফের উদ্যোগ

5

বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন চায় না ভারত: রাজনাথ সিং

6

বান্দরবান সীমান্ত থেকে মায়ানমারের নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য

7

আগামী সংসদ ৯ মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

দক্ষিণ চীন সাগরে আধা ঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হে

10

গাইবান্ধায় যুবদল নেতার আঘাতে শিবির সভাপতি নিহত, আহত ১

11

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন: সালাহউদ্দিন আহমদ

12

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবঘুরে, নেশাগ্রস্ত ও মানসিক রোগীরা

13

একটি বিশেষ পক্ষের মন রক্ষার্থে জকসু নির্বাচন পেছানো হয়েছে’

14

ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খান ডেনমার্কে রাষ্ট্রদূত হচ্ছেন

15

নরসিংদীর শেখেরচরে জামায়াতের নির্বাচনী সভায় হামলায় আহত ৩০, অভ

16

জামায়াতের মনোনয়ন পেলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান

17

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোলা-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ক

18

শেরপুরে জালটাকাসহ যুবক গ্রেপ্তার

19

নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে: অর্থ উপদেষ্টা সা

20