.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

আগামী মাসে দেশে আসছেন তারেক রহমান

মেঘনা দর্পন ডেস্কঃ  বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ আছে কি না জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, “খুব শিগগিরই নির্ধারিত তারিখটি জানতে পারবেন। আশা করছি, নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন।”
জাতীয় নির্বাচনে তারেক রহমান কোন কোন আসন থেকে প্রার্থী হতে পারেন—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি তো সাক্ষাৎকারে বলেই দিয়েছেন। আসন পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যেকোনো আসন থেকেই তিনি নির্বাচন করতে পারেন।
খালেদা জিয়া আসন্ন নির্বাচনে অংশ নেবেন কি না—এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আমরা আশা করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। আমরা চাই, তিনি নির্বাচনে অংশগ্রহণ করুন।”
সালাহউদ্দিন আহমদ আরও জানান, চলতি মাসেই ২০০ আসনে বিএনপির প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হবে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন নিয়ে তিনি বলেন,
“আরপিও সংশোধনের বেশ কিছু ধারায় আমরা একমত ছিলাম। তবে ২০(১) উপধারায় বলা ছিল, জোটভুক্ত হলে রাজনৈতিক দলগুলো অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। এই ধারার পরিবর্তনে অধিকাংশ দলই সম্মত ছিল। কিন্তু যেভাবে আরপিও পাস হলো, তাতে ছোট দলগুলোর বড় নেতারা সুযোগ হারাবেন।”
তিনি প্রশ্ন তোলেন, “এটি একতরফাভাবে কেন পাস করা হলো? বিএনপি বহুদলীয় ও সমৃদ্ধ সংসদ দেখতে চায়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।”
সূত্রঃ এনপিবি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত প্রার্থী তালিকায় নতুন চমক আনছে বাংলাদেশ জামায়াতে ইসল

1

তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অ

2

ভোলার তজুমদ্দিনে নারী ও পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা: গ্

3

ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন স

4

রায় ঘিরে নাশকতার আশঙ্কা: ট্রাইব্যুনালের নিরাপত্তায় সেনা মোতা

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

৫ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সমমনা ৮ দলের

7

ওসমান হাদির সুস্থতা কামনায় ঢাবিতে দোয়া মাহফিল

8

গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

9

জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্র

10

তজুমদ্দিনে ২৮ অক্টোবর লগী-বৈঠা তাণ্ডবের নিন্দায় বিক্ষোভ মিছি

11

উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে

12

আগামী নির্বাচনে যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীর পক্ষে কাজ করবে

13

প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির মহাযজ্ঞে গভীর উদ্বেগ জানিয়েছে

14

ইরানে বিশাল সোনার মজুত: বিপর্যস্ত অর্থনীতিতে ফিরে আসছে নতুন

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

17

জমিতে বিষপ্রযুক্ত সার ছিটিয়ে খামারির ১৩ হাঁস নিধন

18

সাওদা সুমীর গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন, ৮ দফা দাবি পেশ

19

মাধবদী প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক

20