.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকার জুলাইয়ের চেতনা থেকে সরে গেছে: ডাকসু ভিপি সাদিক কায়েম


নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, যে চেতনা ও জনগণের প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, অন্তর্বর্তী সরকার সেই জুলাইয়ের চেতনা ও স্পিরিট থেকে সরে গেছে, অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়েছে। নতুন বাংলাদেশ গঠনের নামে পুরোনো স্বার্থান্বেষী গোষ্ঠী আবারও প্রভাব বিস্তার করছে, যা মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের প্রত্যাশার পরিপন্থী।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা–২৫’ অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, বিগত সরকারের ফ্যাসিবাদী সময়ে একটি দল মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি নিয়ে ব্যবসা করেছিল। শাহবাগ কায়েম করার মাধ্যমে তারা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রির কোনো ব্যবসা চলবে না। জুলাই চেতনা নিয়েও যারা ব্যবসা করতে চাইবে, সেই ব্যবসাও টিকবে না।

তিনি আরও বলেন, “জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা নতুন বাংলাদেশ গড়তে চায়, শুধু সেই রাজনীতিই টিকে থাকবে। শহীদদের আত্মত্যাগ ও গাজীদের ত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে হবে।”

ডাকসুর ভিপি বলেন, নতুন বাংলাদেশের রাজনীতি হবে কল্যাণভিত্তিক ও নৈতিক রাজনীতি। এখানে পেশিশক্তি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ফাও খাওয়ার রাজনীতি চলবে না। মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি ব্যবসাও এই বাংলাদেশে চলবে না।

তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তারা দিল্লির বয়ান দেয় এবং মুজিববাদী বয়ানের মাধ্যমে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের পরিণতি দেখেছে, এবার তার থেকেও ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে।

অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের স্পিরিট থেকে সরে গেছে উল্লেখ করে সাদিক কায়েম বলেন, “এই সরকার শহীদদের রক্তের ওপর প্রতিষ্ঠিত। তাদের প্রথম কাজ ছিল জুলাই শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করা ও খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনা। কিন্তু দেড় বছরেও তাদের বিরুদ্ধে একটি রায় পর্যন্ত দিতে পারেনি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

1

মনপুরায় জেলেদের খাদ্য সহায়তায় অনিয়মের অভিযোগ

2

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধ

3

২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি উপলক্ষে বোরহানউদ্দিনে আলোচনা সভা

4

জবি ইসলামী ছাত্রীসংস্থার আয়োজনে সেলফ ডিফেন্স ওয়ার্কশপ

5

বিএনপি’র আদর্শিক দিকভ্রান্তি ও নীতিগত পুনর্গঠনের আহ্বান শিবি

6

ইসির নিবন্ধন সার্টিফিকেট পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), প

7

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

8

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের ঢাকায় দুইদি

9

বর্ণাঢ্য আয়োজনে বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

10

ভোলায় ১২ নভেম্বরের সেই ভয়াল রাতের ক্ষত আজও শুকায়নি

11

হাজার বার ফাঁসি দিলেও শেখ হাসিনার গণহত্যার বিচার শেষ হবে না

12

মেডিকেল ছাত্র রাফির মাকে নিয়ে বাজারে গিয়ে ফিরলেন লাশ হয়ে"

13

ভোলা–বরিশাল সেতুর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

14

বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না

15

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বরিকুল ইসলাম বাঁধন গ

16

৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ, চূড়ান্ত সুপারিশ পেলেন ১,৬৮১

17

চবিতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

18

দেবিদ্বারে শিবিরের সাবেকদের প্রীতি সমাবেশে রসমালাই নিয়ে উপস্

19

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

20