.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন: সালাহউদ্দিন আহমদ


নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগির লন্ডন থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তবে তারেক রহমানের দেশে ফেরার নির্দিষ্ট তারিখ এখনো জানা যায়নি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “তিনি শিগগির চলে আসবেন, ইনশাআল্লাহ।”

স্থায়ী কমিটির ওই বৈঠকে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান। রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনী প্রচারের কৌশলসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হয়।

২০০৮ সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তারেক রহমান এবং তখন থেকেই সেখানে অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে প্রায় ১০০টি মামলা থাকলেও চব্বিশের গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে একে একে সব মামলা থেকে তিনি মুক্তি পান। বিএনপি নেতাদের দাবি, এসব মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত যে কোনো তথ্য তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনই নিয়মিতভাবে সাংবাদিকদের অবহিত করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে যুবককে তুলে নিয়ে দুই চোখ নষ্টের অভিযোগ; গ্রেপ্

1

ভোলা–২ আসন: জোট রাজনীতির জটিল সমীকরণ

2

চরফ্যাশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩৯ হাজার টাকা জরিমান

3

বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

4

চরফ্যাশনে মাদ্রাসা ছাত্রকে অপহরণের চেষ্টা

5

“ইমামদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব” — মুফতি ই

6

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন সভাপতি আতিকুর রহমান ও সম্পাদক

7

শিক্ষকদের আন্দোলনের পাশে থাকার ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

8

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

9

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

10

পল্লবীতে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্

11

বিসিবিতে অ্যাডহক কমিটি: প্রধান তামিম ইকবাল

12

শীঘ্রই নরসিংদীর আইনশৃংখলার উন্নয়নে যৌথ অভিযান পরিচালিত হবে

13

রাবিতে হিজাব ও ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবা

14

ভুয়া জুলাই-যোদ্ধাদের গেজেট বাতিল করছে সরকার

15

কুমিল্লা-৫ আসনে জামায়াতের প্রচারণা সরানো হলেও অক্ষত বিএনপি প

16

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত নার্স, সরকারি আবাসনে স্বামীর দখল

17

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

18

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জকসু নির্বাচন আয়োজনের আহ্বান জাতীয

19

বান্দরবানে রিসোর্টের মালিক ম্যানেজার অপহৃত

20