.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলা-বরিশাল সেতু সহ ৫ দফা দাবিতে বোরহানউদ্দিনে বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও, সন্ধ্যায় তালাবদ্ধ


বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতাঃ

ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজসহ পাঁচ দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভোলার বোরহানউদ্দিন। সোমবার সকাল থেকে লংমার্চ করে কয়েক হাজার ছাত্র-জনতা বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠে জড়ো হন। সেখান থেকে তারা ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেন।

প্লান্টের প্রবেশ মুখে পুলিশ বাধা দিলে সেখানেই শুরু হয় বিক্ষোভ। বিক্ষুব্ধ জনতা স্লোগান দিতে থাকেন— “দাবি মোদের একটা, ভোলা-বরিশাল সেতু চাই,” “সরকারি মেডিকেল কলেজ চাই,” “পাবলিক বিশ্ববিদ্যালয় চাই।” তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি বাস্তবায়ন না হলে ভোলার গ্যাস দিয়ে জাতীয় চাহিদা আর পূরণ করতে দেয়া হবে না।

ভোলার বোরহানউদ্দিনে স্থাপিত দুটি বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় সাড়ে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। গ্যাসের উপর নির্ভরশীল এই প্লান্টকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) রণজিত কুমার দাস, ওসি ছিদ্দিকুর রহমান, র‍্যাব ও নৌবাহিনীর বিশেষ টিম।

দুপুর ৩টায় আন্দোলনকারীরা এক ঘন্টার আল্টিমেটাম দেন। তারা জানান, পাঁচ বছর আগে ভোলা জেলা শহর ও বোরহানউদ্দিন পৌর এলাকায় আবাসিক গ্যাসলাইন টানা হলেও এখনো সংযোগ দেয়া হয়নি। একইভাবে ভোলা-বরিশাল সেতুর কাজ ডিসেম্বরেই শুরুর কথা থাকলেও তা শুরু করা হয়নি। সরকারপক্ষ জানায়, আপাতত আবাসিক গ্যাস সংযোগ দেয়া হবে না এবং সেতু নির্মাণও সম্ভব নয়—এমন ঘোষণায় ক্ষোভ আরও বাড়ে।

 এবার এই আন্দোলনে যোগ দেন জেলার সব উপজেলার শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
দিনভর কোনো আশ্বাস না পেয়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আন্দোলনকারীরা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে তালা ঝুলিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন। তারা ঘোষণা দেন— আগামীকাল বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং বিদ্যুৎ কেন্দ্র ঘেরাওও অব্যাহত থাকবে।

পরিস্থিতি এখনও উত্তপ্ত, দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত নার্স, সরকারি আবাসনে স্বামীর দখল

1

গুলশানে জামায়াতের ব্রেস্ট ক্যানসার সচেতনতা ক্যাম্প শুরু

2

ভোলা–বরিশাল সেতুর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

3

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জকসু নির্বাচন আয়োজনের আহ্বান জাতীয

4

উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ: শেরপুরে জামায়াত প্রার্থীর

5

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: হাসপাতালে ডা. কামরুল ইসলা

6

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

7

বোরহানউদ্দিন উপজেলা মাদ্রাসা শিক্ষক ফোরামের কমিটি গঠন

8

তজুমদ্দিনে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

9

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় শিল্পের প্রদর্শনী

10

বিজয়নগরে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি লাইফ সাপোর্টে

11

বোরহানউদ্দিনে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন “আমরা দালাল নই, সে

12

দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, জামায়াতের ২০ নেতাকর্ম

13

বোরহানউদ্দিনে জামায়াত সমর্থকের উপর সশস্ত্র হামলা: এলাকায় উত্

14

শেরপুরে জালটাকাসহ যুবক গ্রেপ্তার

15

বোরহানউদ্দিনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

16

অসুস্থ শাকিলকে দেখতে গেলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াত আমীর

17

রক্ত ও প্রতিরোধের গৌরবগাথা: ১৩ ডিসেম্বর হানাদারমুক্ত আক্কেলপ

18

প্রাথমিকভাবে ২৩৮ আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা

19

ভোলায় বিডিপির নেতাকর্মীদের ওপর হামলায় আহতদের পাশে ভোলা-২ জাম

20