.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

যে সেতু চাইবে, সে-ই ভোট পাইবে — জুলাই যোদ্ধা রাসেল মাহমুদ


নিজস্ব প্রতিবেদকঃ

ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন “জুলাই যোদ্ধা” নামে পরিচিত ভোলার তরুণ সমাজকর্মী মোঃ রাসেল মাহমুদ। সম্প্রতি তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে দাবি করেন—বর্তমান সরকারের পক্ষে এ সেতু নির্মাণের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই জনগণকেই ভোটের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে এগিয়ে আসতে হবে।

ফেসবুক পোস্টে তিনি জানান, ভোলার মানুষের সবচেয়ে বড় স্বপ্ন—ভোলা-বরিশাল সেতু। কিন্তু বছরের পর বছর ধরে সরকার পরিবর্তন হলেও প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। এ অবস্থায় জনগণের উচিত চারটি আসনের এমপি প্রার্থীদের সামনে এনে একটি লিখিত দায়বদ্ধতা গ্রহণ করা। প্রার্থীদের বড় বিলবোর্ড ও পোস্টারের মাধ্যমে ঘোষণা দিতে হবে— “আমি নির্বাচিত হলে ভোলা-বরিশাল সেতু নির্মাণ করব; অন্যথায় এমপি পদ থেকে পদত্যাগ করব।”

তিনি বলেন, এটি হবে জনগণ ও জনপ্রতিনিধির মধ্যকার একটি সামাজিক চুক্তি। যে প্রার্থী এই প্রতিশ্রুতি দিতে পারবেন, জনগণ তাকেই তাঁদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে। তার মতে, প্রতিটি ব্যালট হয়ে উঠবে সেতুর পক্ষে দাবি, প্রতিটি ভোট হবে ভোলার উন্নয়নের একটি ঘোষণা।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, “ভোটই হবে আন্দোলন, ভোটই হবে চাপ, আর ভোটই হবে ভোলা-বরিশাল সেতুর সবচেয়ে শক্তিশালী অস্ত্র।” জনগণের উদ্দেশে তিনি স্লোগান হিসেবে উল্লেখ করেন— “যে সেতু চাইবে, সে-ই ভোট পাইবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশন পৌর মেয়র পদে আলোচনার শীর্ষে খায়েরুল ইসলাম সোহেল

1

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

2

আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে-হাসনাত আব

3

দৌলতখানে জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা:

4

“ইমামদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব” — মুফতি ই

5

বিএনপির ৬৫ নেতার বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার

6

আইআরআই জরিপে বিএনপি ৩০%, জামায়াত ২৬% ভোট পাবে

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

বোরহানউদ্দিনে তামিরুল উম্মাত মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের

9

দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তা

10

চীনের অর্থায়নে চবিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘কনফুসিয়াস সেন্

11

ভোলায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা

12

কুমিল্লা-৫ আসনে জামায়াতের প্রচারণা সরানো হলেও অক্ষত বিএনপি প

13

ভিসির সাথে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

14

মনপুরায় ঢিলেঢালা ভাবে চলছে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা কার্য

15

আগামী নির্বাচন বিতর্কিত হলে প্রশাসন ও কমিশনকে জনগণের কাঠগড়ায়

16

চূড়ান্ত প্রার্থী তালিকায় নতুন চমক আনছে বাংলাদেশ জামায়াতে ইসল

17

ভোলা-২ আসনের হাতপাখার প্রার্থীর গণসংযোগ

18

বোরহানউদ্দিনে কোরআন হাফেজদের তেলাওয়াত ও মিলাদ মাহফিলে খালেদা

19

নরসিংদীর শেখেরচরে জামায়াতের নির্বাচনী সভায় হামলায় আহত ৩০, অভ

20