.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : May 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন “আমরা দালাল নই, সেবার অংশীদার


বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) বোরহানউদ্দিন শাখার উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে ফারিয়ার নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা দালাল নই, বরং স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশীদার। নতুন নতুন ওষুধ ও আধুনিক চিকিৎসা সম্পর্কিত তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দিয়ে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।”

তারা আরও বলেন, ওষুধের গুণগত মান ও নতুন উদ্ভাবনের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ কিছু মহল তাদের পেশাকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে, যা অত্যন্ত দুঃখজনক।

মানববন্ধন শেষে ফারিয়া নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি প্রদান করেন।
ফারিয়া বোরহানউদ্দিন শাখার সভাপতি পারভেজ ও সাধারণ সম্পাদক নিয়াজের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বোরহানউদ্দিন ও কুঞ্জেরহাট ফারিয়ার নেতৃবৃন্দসহ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে যেন তাদের কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয় এবং তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও

1

গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়—এই ধারণা ভাঙতে চায় এনসিপি: তাসন

2

বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মহা পিণ্ডদান উৎসব

3

শেখ হাসিনার ফাঁসির আদেশ

4

বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

5

হলফনামা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

6

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চবি ছাত্রদলের দোয়া-মাহফিল

7

ভারতকে ২–১ গোলে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ফুটবলারদের জন

8

ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান

9

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার কর্মসূচি ঘোষণা ব

10

গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

11

বর্ণাঢ্য আয়োজনে বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

12

জকসু নির্বাচন আগামী ২২ ডিসেম্বর

13

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে আলেমদের ঢল সোহরাওয়ার্দী

14

ইউক্রেনের আরও ১০টি এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে

15

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

16

আগামী নির্বাচন বিতর্কিত হলে প্রশাসন ও কমিশনকে জনগণের কাঠগড়ায়

17

মনপুরায় ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে উপকূল ফাউন্ড

18

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির নির্দেশন

19

রাষ্ট্রযন্ত্র ধ্বংস করেছে ফ্যাসিবাদী শাসন-ড. এনামুল হক চৌধ

20