.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক


চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবারও এক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অর্থনীতি বিভাগে প্রবেশের চেষ্টা করলে তাকে সন্দেহজনক আচরণের কারণে বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা আটক করেন।

আটক ব্যক্তি নিজেকে অর্থনীতি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। তবে যাচাই করে দেখা যায়, ওই ব্যাচে মোট শিক্ষার্থী সংখ্যা ১৫২ জন হলেও তিনি আত্মবিশ্বাসের সাথে নিজের আইডি নম্বর ২১৫ বলে উল্লেখ করেন। এ নিয়ে সন্দেহ সৃষ্টি হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরবর্তীতে তার কথাবার্তা অসংগতিপূর্ণ মনে হলে বিভাগ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে খবর দেয়। প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শুরু করে।

চবি প্রক্টরিয়াল সূত্রে জানা যায়, আটক ব্যক্তির কোনো বৈধ ছাত্রত্ব নেই। তিনি কী উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে ঘোরাফেরা করছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনার সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন, যাতে এ ধরনের ভুয়া পরিচয়ে কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারে।

ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিন উপজেলা মাদ্রাসা শিক্ষক ফোরামের কমিটি গঠন

1

১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে বোরহানউদ্দিন উপজেলা

2

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৬ দিন ধরে নিখোঁজ ভোলার ১৩ জেলে

3

তজুমদ্দিনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

4

প্রাথমিকে 'সংগীত ও শারীরিক শিক্ষা' শিক্ষক পদ বাতিলের ঘটনায় ঢ

5

ভোলায় ১২ নভেম্বরের সেই ভয়াল রাতের ক্ষত আজও শুকায়নি

6

বান্দরবান সীমান্ত থেকে মায়ানমারের নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

9

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চ

10

জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ৪০৩ ছাত্রলীগ নেতাকর্মীর তালি

11

জমি নিয়ে বিরোধের জেরে চরফ্যাশনে ইমামকে নারী নির্যাতন মামলায়

12

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বরিকুল ইসলাম বাঁধন গ

13

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

14

আগামীকাল জামায়াতসহ আট দলের বিক্ষোভ কর্মসূচি

15

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

16

আলোচিত আলাউদ্দীন হত্যা মামলায় মনপুরায় এক আসামির যাবজ্জীবন সশ

17

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের

18

ঝিনাইদহের শৈলকুপায় ছাত্রশিবিরের উদ্যোগে উন্মুক্ত পবিত্র কুরআ

19

ডাকসু নেত্রী উম্মে উসওয়াতুন রাফিয়ার গ্রামের বাড়িতে আগুন: কক

20