.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে লালমোহনে ফুলকপি প্রার্থীর গণদৌড় কর্মসূচি

লালমোহন (ভোলা) প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ভোলার লালমোহনে ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাঈম গণদৌড় কর্মসূচি পালন করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ৯টায় লালমোহন উপজেলা ক্যাম্পাস থেকে দৌড় শুরু হয়ে কলেজ ক্যাম্পাস ঘুরে চৌরাস্তায় পথসভায় মিলিত হয় এই আয়োজন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ভোর থেকেই হাজারো নেতাকর্মী ও সমর্থক দৌড়ে অংশ নেন। উৎসুক জনতাও রাস্তার দু’পাশে দাঁড়িয়ে কর্মসূচিকে স্বাগত জানায় এবং স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করে। বর্ণাঢ্য এ আয়োজনে লালমোহনের নতুন ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা যায়।

বিডিপির সদ্য ঘোষিত সভাপতি অধ্যাপক হাছানুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল হাসানের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নিজামুল হক নাঈম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রুহুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও কালমা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী কাজী শাহে আলম, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসাইন সোহাগ, জামায়াতে ইসলামীর জেলা অফিস সম্পাদক এডভোকেট রহমত উল্লাহ সেলিম, ছাত্রশিবির জেলা সভাপতি জসিম উদ্দিন হাওলাদারসহ শত শত নেতাকর্মী।

প্রধান অতিথি নাঈম তার বক্তব্যে বলেন, “বহু আকাঙ্ক্ষিত এই নির্বাচনে সবার জন্য মসৃণ ময়দান তৈরিতে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, নির্বাচন কমিশন তা অবশ্যই করবে।”

কর্মসূচি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনরায় পেছালো জকসু নির্বাচন

1

বর্তমান প্রশাসন নিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব: মন্ত

2

তজুমদ্দিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ

3

গাজায় যুদ্ধবিরতির পর শিশুদের শিক্ষার জন্য ইউনিসেফের উদ্যোগ

4

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস এসোসিয়

5

ভোলা–২ নিয়ে প্রশ্ন ও প্রত্যাশা: সম্ভাবনার জোয়ার কেন উপেক্ষিত

6

বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্

7

বোরহানউদ্দিনে তা’মীরুল উম্মাত মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্

8

ফরিদপুরে জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ‘বোমা ফারুক’ যুব মহি

9

আগামী নির্বাচনে যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীর পক্ষে কাজ করবে

10

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্

11

ঢাবির চারুকলা ইউনিটের ফল প্রকাশ

12

ঢাবিতে ভূমিকম্প আতঙ্কে লাফ, আহত ১০

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

জুলাই শহীদ দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে জামায়াতের কবর জিয়ারত

15

আগামীকাল জামায়াতসহ আট দলের বিক্ষোভ কর্মসূচি

16

অসুস্থ শাকিলকে দেখতে গেলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াত আমীর

17

ভোলায় বিডিপির নেতাকর্মীদের ওপর হামলায় আহতদের পাশে ভোলা-২ জাম

18

টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

19

মাধবদী প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক

20