মুহাম্মদ জিন্নুরাইন আসিফ
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ও একাডেমিক উন্নয়নে নতুন দিগন্ত যুক্ত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. কামাল উদ্দিন এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম চীন সফরে অংশ নেন।
সফরকালে তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। এই চুক্তির মাধ্যমে গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, উন্নত ল্যাব সুবিধা, প্রযুক্তি সহযোগিতা এবং যৌথ শিক্ষা কর্মসূচি আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিং উন্নয়ন ও বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।