.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

“বুলেটপ্রুফ গাড়ির প্রয়োজন হবে না—এমন বাংলাদেশ চাই” : জামায়াত আমির ডা. শফিকুর রহমান


নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যার সরকার প্রধানকে বুলেটপ্রুফ গাড়িতে চলতে হবে না।” সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, কেবল আইন করলেই হবে না—আইনের প্রয়োগ ও সামাজিক নৈতিকতার উন্নয়ন জরুরি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ন্যাশনাল নার্সেস ফোরাম আয়োজিত জাতীয় নার্স সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, লোকালয়ে ধূমপান নিষিদ্ধ করে ২০০ টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে, কিন্তু এর বাস্তব প্রয়োগ নেই। এ ধরনের উদাহরণ দেখায়, সামাজিক নৈতিকতা প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত পরিবর্তন আসে না। তিনি নার্সদের পেশাগত বৈষম্যের বিভিন্ন দিক তুলে ধরে কল্যাণ রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। তার মতে, সরকারি ও বেসরকারি চাকরিতে বেতন ও সুযোগ-সুবিধার বৈষম্য দূর করতে পারলে সমতা প্রতিষ্ঠা হবে এবং সরকারি চাকরির প্রতি বাড়তি আগ্রহ কমে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. নজরুল ইসলাম ও সহ-সভাপতি অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৭ আসনের প্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডা. এসএম খালিদুজ্জামান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল নার্সেস ফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. মো. ইউনুছ আলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খান ডেনমার্কে রাষ্ট্রদূত হচ্ছেন

1

বোরহানউদ্দিনে ডজনখানেক আওয়ামী লীগ নেতার ধানের শীষে ভোট চাওয়া

2

আগামী জাতীয় নির্বাচনে যুবকদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান

3

আচরণবিধি নিশ্চিতে শুক্রবার মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রে

4

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা

5

ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত হিফজুল কুরআন প্রতি

6

মহান বিজয় দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের যুব ম্

7

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত

8

চবিতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

9

চরফ্যাশন পৌর মেয়র পদে আলোচনার শীর্ষে খায়েরুল ইসলাম সোহেল

10

প্রাথমিকভাবে ২৩৮ আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা

11

চরফ্যাশনে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন, ছাগল

12

পরিবেশ আইন লঙ্ঘন: বোরহানউদ্দিনে ৩ অবৈধ ইটভাটাকে ৯ লক্ষ টাকা

13

“ইমামদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব” — মুফতি ই

14

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

15

বগুড়ায় জামায়াত প্রার্থী সোহেলের গণসংযোগ

16

বোরহানউদ্দিনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও শিক্

17

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

18

সকলকে সাথে নিয়েই নতুন বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী-ডাঃ

19

বর্ণাঢ্য আয়োজনে বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

20