.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে আলেমদের ঢল সোহরাওয়ার্দী উদ্যানে


নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। ১৫ নভেম্বর শনিবার সকাল ৯টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া মহাসম্মেলনে ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। আয়োজক সূত্র জানায়, খতমে নবুওয়তের মৌলিক বিশ্বাস রক্ষায় বৈশ্বিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

সম্মেলনে অংশ নিচ্ছেন পাঁচটি দেশের শীর্ষস্থানীয় আলেমরা। তাদের মধ্যে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, মাওলানা ইলিয়াছ গুম্মান এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

বাংলাদেশ থেকেও দেশের শীর্ষ আলেমরা এতে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আরও বহু বিশিষ্ট আলেম।

আয়োজক কমিটি আশা করছে, লাখো মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান আজ এক ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে। এ ছাড়া বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতাদেরও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

1

গুলশানে জামায়াতের ব্রেস্ট ক্যানসার সচেতনতা ক্যাম্প শুরু

2

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর মীর কাশেম আলীর মেয়ের আবেগঘন স্

3

দৌলতপুরে চিচিঙ্গা চাষে বাজিমাত

4

৬ দিনে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন ২১ হাজার

5

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উত্তর

6

ঢাকায় ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবে

7

শিক্ষা ক্যাডারের ১,৮৭০ কর্মকর্তা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক

8

“ইমামদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব” — মুফতি ই

9

মা ইলিশ রক্ষা অভিযান বোরহানউদ্দিনে ১৭ জেলে আটক

10

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

11

ডাকসুতে ইইউ রাষ্ট্রদূত

12

বরিশালে ছাত্র–শ্রমিক সংঘর্ষে সব রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগ

13

জবি ইসলামী ছাত্রীসংস্থার আয়োজনে সেলফ ডিফেন্স ওয়ার্কশপ

14

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

15

বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্

16

রাবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

17

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য মোত

18

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌহার্দ্যপূর্

19

জামায়াতের পুনঃনির্বাচিত আমীরকে পীর সাহেব চরমোনাইয়ের শুভেচ্ছা

20