.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে মহান বিজয় দিবস পালিত

মো. নোমান
 তজুমদ্দিন প্রতিনিধি 

নানা আয়োজনের মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় ভোলার তজুমদ্দিনে ১৬ই ডিসেম্বর রক্তস্নাত বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে । বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন। তজুমদ্দিনে ১৬ ডিসেম্বর ভোরে জাতীয় পতাকা উত্তোল ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে।

মহান বিজয় দিবসের এই মহেন্দ্রক্ষণে তজুমদ্দিন উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে তজুমদ্দিন উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে সকাল ৯ টায় তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে কবুতর উড়িয়ে প্যারেড প্রদর্শন ও কুচকাওয়াজ এর শুভ উদ্বোধন করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এছাড়া এদিন বিকেলে প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজক কমিটি।

মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির জন্য শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলামের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু,সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু,তজুমদ্দিন উপজেলা জামায়ত ইসলামের আমীর মাওলানা আব্দুর রব,সেক্রেটারি মহিউদ্দিন মাষ্টার তজুমদ্দিন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রী। সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাদিক

1

মনপুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ

2

১৩৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয় ও উদ্বৃত্ত অর্জন করল চট

3

জামায়াতকে নিশ্চিহ্ন করতে চাওয়া শক্তিরাই নিশ্চিহ্ন হয়ে গেছে:

4

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সার্জেন্ট ক্লোজড

5

দেশে সোনার দাম এক লাফে কমল ১০ হাজার টাকার বেশী

6

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির নির্দেশন

7

ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন স

8

ভোলায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ

9

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

10

অতিরিক্ত সরবরাহের পূর্বাভাসে কমছে জ্বালানি তেলের দাম, বাড়ছে

11

জমিতে বিষপ্রযুক্ত সার ছিটিয়ে খামারির ১৩ হাঁস নিধন

12

নরসিংদীর রায়পুরায় মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা

13

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের

14

কেন্দ্রীয় মজলিসে শুরার নির্বাচনকে সামনে রেখে ভোলায় তিন উপজেল

15

রাবিতে নভেম্বরেই চালু হচ্ছে ই-কার সেবা

16

বোরহানউদ্দিনে তা’মীরুল উম্মাত মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্

17

গৌরনদীতে একই পরিবারের চারজনের ইসলাম ধর্ম গ্রহণ

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

ভোলায় বিএনপি-বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ, আহত অন্

20