.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে তামিরুল উম্মাত মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে অবস্থিত তামিরুল উম্মাত মাদ্রাসার ২০২৬ ইং সনের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসার মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীর সাহেব বাটামারা মাওলানা মোঃ মহিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল উম্মাত ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ হাবিবুল্লাহ। এছাড়াও বক্তব্য দেন মাদ্রাসার পরিচালক অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান, সিও মাওলানা ইউসুফ ওসমানী, উপাধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, শিক্ষক মাওলানা নিজামুদ্দিন এবং মোঃ সোহাগ।
বক্তারা তাদের বক্তব্যে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নৈতিকতা ও শিক্ষার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দশম শ্রেণির অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর রায়পুরায় মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা

1

ধামরাই–সাভার–আশুলিয়ায় সাংবাদিকদের নতুন সংগঠন ‘টেলিভিশন রিপোর

2

দেশীয় সাংস্কৃতিক সংসদের ভোলা জেলার দায়িত্বশীল সমাবেশ

3

পঞ্চগড়ে মহাসড়কে পাথর-বালু রাখলে মোবাইল কোর্টে কারাদণ্ড—কঠোর

4

নরসিংদীর শেখেরচরে জামায়াতের নির্বাচনী সভায় হামলায় আহত ৩০, অভ

5

জামায়াত নিয়ে বিএনপি নেতার বিভ্রান্তিকর বক্তব্য , জামায়াতের প

6

তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অ

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

দেবিদ্বারে শিবিরের সাবেকদের প্রীতি সমাবেশে রসমালাই নিয়ে উপস্

9

১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে বোরহানউদ্দিন উপজেলা

10

বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না

11

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

12

বিএনপির ৬৫ নেতার বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার

13

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবঘুরে, নেশাগ্রস্ত ও মানসিক রোগীরা

14

মানবিক কর্মকাণ্ড ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে

15

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

16

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

17

গুলশানে জামায়াতের ব্রেস্ট ক্যানসার সচেতনতা ক্যাম্প শুরু

18

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

19

লাখো জনতার উপস্থিতিতে আটদলের বরিশাল বিভাগীয় সমাবেশ

20