.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার তজুমদ্দিনে নারী ও পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা: গ্রেপ্তার ৪


তজুমদ্দিন প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে চাঁদা না দেওয়ায় এক নারী ও এক পুরুষকে মিথ্যা অপবাদ দিয়ে গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে হেনস্তার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় ওঠে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে।

গত ৬ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে শাহে আলম ব্যক্তিগত কাজে ওই এলাকার ইউপি সদস্যের বাড়িতে যান। একই সময়ে তাসলিমা বেগম (৫০) নামে এক নারীও সেখানে যান। অভিযোগ, এ সময় সজিবের নেতৃত্বে শরীফ জমাদার, ভেট্টো, সুমন ভূলাই, মহিউদ্দিন মাঝি, সবুজ ভূলাই, রুবেল, সিদ্দিক ও জুয়েলসহ ৮-১০ জন অসামাজিক কার্যকলাপের মিথ্যা অপবাদ দিয়ে তাদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে তাদের এলাপাতাড়ি মারধর করা হয়। জোরপূর্বক গলায় জুতার মালা পরিয়ে জনসম্মুখে তাদের হেনস্তা করা হয়। পরে তা ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। 

এ ঘটনায় ভুক্তভোগী শাহে আলম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সজিব (২৮), রাকিব ভূট্টো, রায়হান (১৯) ও রাসেলকে (২১) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সজিব মেঘনার কুখ্যাত জলদস্যু ‘দুলাল বাহিনীর’ সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে। এর আগেও তিনি বহু মানুষকে চাঁদার দাবিতে মারধর করেছেন। ২০২৫ সালে আবাসনের এক নারীকে কু-প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যানের শিকার হয়ে তাকেও মধ্যযুগীয় কায়দায় মারধর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ১৬ বছরে কাউকে সাবান কিংবা একটা মাস্ক কিনে দিয়েছে প্র

1

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র রোকন সম্মেলন অনুষ্ঠিত

2

ভোলায় ১২ নভেম্বরের সেই ভয়াল রাতের ক্ষত আজও শুকায়নি

3

ভোলা–২: যেখানে প্রার্থী ঠিক হয়, কিন্তু মন ভাঙে মানুষের

4

পটুয়াখালীতে শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: তদন্তে নেমেছে প্রশাসন ও

5

সরকারের গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাদিক

6

বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মহা পিণ্ডদান উৎসব

7

সহকারী শিক্ষকদের ১৩তম থেকে ১০ম গ্রেডে আসার সুযোগ নেই: প্রাথম

8

বোরহানউদ্দিনে টুপি-দাড়িওয়ালাদের জামায়াত বানিয়ে বিএনপিতে যোগদ

9

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট: তফসিল ঘোষণা কর

10

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা

11

বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উ

12

দৌলতখানে জামায়াত নেতার ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প

13

বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্

14

নওগাঁর ৬ আসনের মধ্যে ৫টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

15

প্রাথমিকে 'সংগীত ও শারীরিক শিক্ষা' শিক্ষক পদ বাতিলের ঘটনায় ঢ

16

তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

17

বোরহানউদ্দিনে ডজনখানেক আওয়ামী লীগ নেতার ধানের শীষে ভোট চাওয়া

18

সাংবাদিক শওকত মাহমুদকে মালিবাগ থেকে গ্রেপ্তার করেছে ডিবি

19

বদলে যাওয়া ক্যাম্পাস

20