.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত ‘আল-বেীরুনি স্ট্রাকচারাল চ্যালেঞ্জ–২০২৫


নিজস্ব প্রতিবেদকঃ

“Design the Future, Build the Strength”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো “Al-Biruni Structural Challenge–2025”। সোমবার (২৪ নভেম্বর) সকাল ৮টায় কলেজ ক্যাম্পাসের অডিটোরিয়ামে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শাখা বায়তুলমাল সম্পাদক হাসানুল মুর্তাজা গালিবের সঞ্চালনায় এবং শাখা সভাপতি ফয়সাল পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক কৃষিবিদ ফাখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. ফাউজান আব্দুর রাহমান এবং মহানগর বায়তুলমাল সম্পাদক সালমান সোয়াদ। Structural Challenge-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার মুয়াজ বিন আলী ও ইয়াসিন ইদমাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান, জেনারেল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ড. আতিকুর রহমান বায়েজীদ এবং সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

এ বছরের TRUSS Making Competition সেগমেন্টে ৩৯টি টিমের মোট ১১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে “Surprise Quiz” সেগমেন্টে ৬ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, নকশা দক্ষতা ও প্রকৌশল জ্ঞান বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের ঢাকায় দুইদি

1

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উত্তর

2

তজুমদ্দিনে নবাগত ইউএনওকে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের শুভেচ্

3

বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

4

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

5

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের সা

6

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ত্রিমুখী লড়াই, মূল প্রতিদ্বন্দ্বিতা হা

7

ভোলা পৌর জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

8

জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ৪০৩ ছাত্রলীগ নেতাকর্মীর তালি

9

সাওদা সুমীর গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন, ৮ দফা দাবি পেশ

10

“বুলেটপ্রুফ গাড়ির প্রয়োজন হবে না—এমন বাংলাদেশ চাই” : জামায়াত

11

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র কুরআন বিতরণ

12

জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে কূটকৌশল জনগণ মানবে না — মুহাম্ম

13

ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান

14

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যাল

15

সম্প্রীতি ম্যাচে টাইব্রেকারে জয়ে চ্যাম্পিয়ন ‘টিম ডিপ্লোমেটস

16

অনেক ব্যাংক ডিজিটালাইজেশনে আগ্রহী নয়, তারা শুধু মুনাফা রক্ষা

17

দৌলতখানে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উপহার

18

স্কুল ও কলেজের জন্য 'এমপিও নীতিমালা-২০২৫' জারি: নতুন জনবল কা

19

মনপুরায় ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে উপকূল ফাউন্ড

20