.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

মাদকাসক্তদের আড্ডা ও ইভটিজিং প্রতিরোধে সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন


মহিব্বুল্যাহ ইলিয়য়ছ
মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বহিরাগত মাদকাসক্তদের আড্ডা ও ইভটিজিং প্রতিরোধে সীমানা প্রাচীর ও প্রধান গেট নির্মাণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের চারপাশে সুরক্ষা প্রাচীর না থাকায় প্রতিনিয়তই বহিরাগতরা স্কুল চত্বরে প্রবেশ করে ধূমপান, মাদকসেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়াচ্ছে। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অশালীন আচরণ ও ইভটিজিংয়ের মাত্রা দিন দিন বাড়ছে। এতে অনেক মেয়ে শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছে এবং স্কুলে আসতে নিরুৎসাহিত হচ্ছে।
শিক্ষার্থী মারজানা আক্তার, আফিয়া সুলতানা ও একরামুল কবিরসহ আরও অনেকে বলেন, “প্রতিদিন ভয় নিয়ে স্কুলে আসতে হয়। বখাটেদের উৎপাত বন্ধ করতে হলে দ্রুত সুরক্ষা দেয়াল নির্মাণ জরুরি।”

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আঃ রহমান বলেন, “দেয়াল না থাকায় বহিরাগতরা স্কুলে ঢুকে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি করছে। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।”

প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন জানান, “রাতে মাদকসেবীদের আড্ডা বসে, আর দিনে রাস্তার পাশে দাঁড়িয়ে ইভটিজিং করে। বারবার শিক্ষা দপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ফলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।”

মানববন্ধনে বক্তারা বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সীমানা প্রাচীর ও গেট নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য এড়িয়ে চলার আহ্বান

1

আগামী জাতীয় নির্বাচনে যুবকদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

ডাকসু-রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

4

ঝালকাঠির কাঠালিয়ায় শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে বিএনপি মনোনয়

5

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা

6

তজুমদ্দিনে নবাগত ইউএনওকে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের শুভেচ্

7

ভোলায় বিএনপি–বিডিপি সংঘর্ষ, আহত অন্তত ৩০

8

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস এসোসিয়

9

নরসিংদীর শেখেরচরে জামায়াতের নির্বাচনী সভায় হামলায় আহত ৩০, অভ

10

জামায়াতসহ ৮ দলের বরিশালের সমাবেশকে স্বাগত জানিয়ে বোরহানউদ্দি

11

লাখো মানুষের অংশগ্রহণে শরিফ ওসমান হাদির জানাজা

12

জাতীয় নাগরিক পার্টির জন্য ইসিতে যুক্ত হলো ‘শাপলা কলি’ প্রতীক

13

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর মৃত

14

১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে বোরহানউদ্দিন উপজেলা

15

জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্র

16

চবিতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

17

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

18

আর্থিকখাতে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন টিবিএসের

19

ঢামেকে মির্জা আব্বাসকে দেখে ভুয়া স্লোগান জনতার

20