.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাবিতে বিকৃত যৌনাচারের দায়ে আটক শিক্ষকের বিচার দাবীতে অবস্থান কর্মসূচি


ঢাবি প্রতিনিধি 

দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদের সাথে বিকৃত যৌনাচারের অভিযোগে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমের শাস্তি নিশ্চিত ও চাকরি হতে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাবির রাজু ভাষ্কর্যের পাদদেশে মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরবর্তীতে, বিক্ষোভ নিয়ে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে তারা। দাবি মানার আগপর্যন্ত কর্মসূচি চলমান রাখার ঘোষণা দিয়েছেন তারা।

এসময় শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, অভিযুক্ত শিক্ষক সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে লজ্জিত করেছেন। তিনি নৈতিক ও সামাজিক অবক্ষয়ের পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করেছেন। এজন্য তাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। 

একইসাথে, তাকে বিশ্ববিদ্যালয়ের সকল দায়িত্ব থেকে অব্যাহতিসহ চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান ডাকসুর জিএস। এছাড়াও, ভুক্তভোগী শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আহ্বান জানান। 

জগন্নাথ হল সংসদের জিএস সুদীপ্ত রায় বলেন, ধর্ষণের সর্বনিম্ন শাস্তি হওয়া দরকার মৃত্যুদন্ড। সর্বোচ্চ শাস্তি অন্য কিছু হোক। ধর্ষকের পরিচয় হলো সে ধর্ষক। তার শিক্ষক বা অন্য কোন পরিচয় থাকতে পারে না।

এর আগে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে অভিযুক্ত শিক্ষক এরশাদ হালিমকে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। পরবর্তীতে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

1

দৌলতখানের চরখলিফা ইউনিয়নে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উ

2

জুলাই শহীদ দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে জামায়াতের কবর জিয়ারত

3

ঝাঁঝে-ঘ্রানে অনন্য আটঘর-কুড়িয়ানার বোম্বাই মরিচ

4

১৩৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয় ও উদ্বৃত্ত অর্জন করল চট

5

হান্নান মাসুদকে হত্যার হুমকি: মূল অভিযুক্ত আটক

6

ভোলায় নারী কর্মী কে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্

7

‘সন্ত্রাস ও রাজনীতি একসাথে চলতে পারে না’- অধ্যাপক মোঃ মাকসুদ

8

ধামরাই–সাভার–আশুলিয়ায় সাংবাদিকদের নতুন সংগঠন ‘টেলিভিশন রিপোর

9

ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলায় ছাত্রশিবিরের বিক্ষোভ

10

গৌরনদীতে একই পরিবারের চারজনের ইসলাম ধর্ম গ্রহণ

11

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

12

‘আওয়ামী লীগ যে ব্যর্থ কৌশলে জামায়াতকে দুর্বল করতে পারেনি, বি

13

বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে: এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল

14

জকসু নির্বাচন স্থগিত,ক্ষুদ্ধ শিক্ষার্থীরা!

15

ভোলায় বিডিপির নেতাকর্মীদের ওপর হামলায় আহতদের পাশে ভোলা-২ জাম

16

মনপুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ

17

আগামী মাসে দেশে আসছেন তারেক রহমান

18

শিবগঞ্জ সীমান্তে মানবিক দৃষ্টান্ত: ভারতীয় আত্মীয়দের লাশ দেখা

19

প্রাথমিকে 'সংগীত ও শারীরিক শিক্ষা' শিক্ষক পদ বাতিলের ঘটনায় ঢ

20