.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভিসির সাথে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ


মোঃ ইব্রাহিম 
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর নবনির্বাচিত প্রতিনিধিরা রাকসুর সভাপতি ও মাননীয় উপাচার্য ড. সালেহ হাসান নকিবের সঙ্গে সৌজন্যমূলক বৈঠকে মিলিত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন রাকসুর কোষাধ্যক্ষ ড. সেতাউর রহমান, নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বিরসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

বৈঠকের শুরুতে উপাচার্য নবনির্বাচিত প্রতিনিধিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন যে নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের কল্যাণে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের প্রাথমিক কর্মপরিকল্পনা, অগ্রাধিকারভিত্তিক করণীয় এবং রাকসুর ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা উপস্থাপন করেন।

বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) রাকসুর প্রথম আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দ্রুত রাকসুর দপ্তর ও প্রশাসনিক কার্যক্রম চালু করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে পরবর্তী সভায় বিস্তারিত আলোচনা করা হবে বলেও সিদ্ধান্ত হয়।

সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ রাকসুকে একটি কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ছাত্র সংসদ হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের শপথগ্র

1

বাংলাদেশে দিল্লির রাজত্ব নয়, চলবে জনগণের শাসন-সাদিক কায়েম

2

দেড়যুগ পর দেশে ফিরছেন তারেক রহমান

3

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে মনপুরায় যুবদলের মিলাদ মাহফিল

4

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই: নির্বাচন কমিশন

5

বেনাপোলে খাল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

6

রায় ঘিরে নাশকতার আশঙ্কা: ট্রাইব্যুনালের নিরাপত্তায় সেনা মোতা

7

ছাত্রদলের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না হলে লাল কার্ড দেখাবে

8

বাংলাদেশের পক্ষে কথা বলেও উপেক্ষিত ফাতিহা আয়াত

9

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

10

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেড় লক্ষ পুলিশ সদস্য কাজ কর

11

জামায়াতের আমীর-সেক্রেটারীসহ হেভিওয়েট ডজন নেতার আসনে বিএনপির

12

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

13

ঢাবিতে বিকৃত যৌনাচারের দায়ে আটক শিক্ষকের বিচার দাবীতে অবস্থা

14

বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না

15

মনপুরায় জমি নিয়ে বিরোধ: অর্ধশতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ,

16

ভোলা-২ আসনের বিএনপির প্রার্থী হাফেজ ইব্রাহিমকে গণসংবর্ধনা

17

বর্ণাঢ্য আয়োজনে বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

18

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার কর্মসূচি ঘোষণা ব

19

ঢাবির চারুকলা ইউনিটের ফল প্রকাশ

20