.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুদানে গণহত্যা, পালাচ্ছে হাজারো মানুষ


মেঘনা দর্পন ডেস্কঃ
সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কর্তৃক এল-ফাশার শহর দখলের পর সেখানে ভয়াবহ গণহত্যা ও সহিংসতা শুরু হয়েছে। এতে প্রাণ বাঁচাতে হাজার হাজার বেসামরিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে।

শনিবার (১ নভেম্বর) এক্সে দেওয়া বিবৃতিতে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল-ফাশারে সহিংসতা থেকে বাঁচতে বাস্তুচ্যুত পরিবারগুলো খাদ্য ও পানির অভাবে কিলোমিটারের পর কিলোমিটার পথ পায়ে হেঁটে পার হচ্ছে। তারা এখন অত্যন্ত অবর্ণনীয় দুরবস্থার মধ্যে রয়েছে।

ইউনিসেফের পুষ্টি বিশেষজ্ঞ আবুবকর আহমেদ জানান, গত সপ্তাহেই ৬ হাজারেরও বেশি নারী ও শিশু এল-ফাশার থেকে তাওইলায় পালিয়ে গেছে। তাদের ৬০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হচ্ছে পায়ে হেঁটে। পথে অনেকেই মারধর, ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। অনেক শিশু তাদের পরিবার হারিয়ে একাকী ঘুরছে এবং পরিবারের অবস্থান জানে না।

সুদানের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি সালমা ইসহাক আল জাজিরাকে বলেন, এল-ফাশারে আরএসএফ ২৫ নারীকে ধর্ষণ ও ৩০০ জনকে হত্যা করেছে। সুদানী সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর রবিবার আরএসএফ শহরটি দখল করলে ব্যাপক বাস্তুচ্যুতি শুরু হয়।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এল-ফাশারে স্বাস্থ্যসেবা রক্ষা ও মানবিক প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে। স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীরা মারা যাচ্ছে।

আন্তর্জাতিক মেডিকেল সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (MSF) জানিয়েছে, শহর পতনের পর তাওইলায় তাদের দলগুলো বাস্তুচ্যুত ও আহতদের সহায়তায় কাজ করছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘর্ষে প্রায় ২০ হাজার মানুষ নিহত এবং দেড় কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ চীন সাগরে আধা ঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হে

1

দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, জামায়াতের ২০ নেতাকর্ম

2

জকসু নির্বাচন আগামী ২২ ডিসেম্বর

3

জামায়াতের পুনঃনির্বাচিত আমীরকে পীর সাহেব চরমোনাইয়ের শুভেচ্ছা

4

ভারতকে ২–১ গোলে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ফুটবলারদের জন

5

ডাকসু নেত্রী উম্মে উসওয়াতুন রাফিয়ার গ্রামের বাড়িতে আগুন: কক

6

একটি বিশেষ পক্ষের মন রক্ষার্থে জকসু নির্বাচন পেছানো হয়েছে’

7

দেশে সোনার দাম এক লাফে কমল ১০ হাজার টাকার বেশী

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

বরিশালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

10

বিএনপির ৬৫ নেতার বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার

11

আগামী মাসে দেশে আসছেন তারেক রহমান

12

জকসু নির্বাচনে "অদম্য জবিয়ান ঐক্য" নামে শিবির ও আপ বাংলাদেশে

13

৬ দিনে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন ২১ হাজার

14

নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে অংশ নেবে এনসিপি

15

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের সা

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

“বুলেটপ্রুফ গাড়ির প্রয়োজন হবে না—এমন বাংলাদেশ চাই” : জামায়াত

18

ভোলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

19

আগামীকাল জামায়াতসহ আট দলের বিক্ষোভ কর্মসূচি

20