.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশে রপ্তানি বন্ধ, সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ


নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সীমান্তে প্রায় ৩০ হাজার টন পেঁয়াজ পচে যাওয়ার পথে। দীর্ঘদিন ধরে ভারতের পেঁয়াজের অন্যতম বৃহৎ ক্রেতা বাংলাদেশ। কিন্তু রপ্তানি বন্ধ থাকায় মারাত্মক সংকটে পড়েছেন পশ্চিমবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার ব্যবসায়ীরা।

দুই মাস আগেও রপ্তানি ছিল পুরোপুরি স্বাভাবিক। প্রতিদিন মালদহের মাহদিপুর ও দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে শতাধিক ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করত। সেই ধারাবাহিকতার ওপর ভিত্তি করেই আশাবাদী ছিলেন স্থানীয় ব্যবসায়ীরা।

এই আশায় মালদহ জেলার মাহদিপুরে প্রায় ২০ হাজার মেট্রিক টন এবং দক্ষিণ দিনাজপুরের হিলিতে ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুত করা হয়। কিন্তু বাংলাদেশে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এসব পণ্য এখন সীমান্তে পড়ে থেকে নষ্ট হওয়ার ঝুঁকিতে।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, রপ্তানি স্বাভাবিক না হলে বিপুল পরিমাণ পেঁয়াজ পচে যাওয়ার কারণে তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বেন। পাশাপাশি পরিবহন ও গুদামজাত খরচও তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

ব্যবসায়ীদের দাবি, দ্রুত রপ্তানি স্বাভাবিক করা না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে এবং স্থানীয় বাজারেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌহার্দ্যপূর্

1

তজুমদ্দিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ

2

মেট্রোরেল পিলারের অংশ পড়ে প্রাণ গেল পথচারীর

3

তজুমদ্দিনে ২৮ অক্টোবর লগী-বৈঠা তাণ্ডবের নিন্দায় বিক্ষোভ মিছি

4

রক্তাক্ত ২৮ অক্টোবরের শহীদদের পরিবারের সাথে জামায়াতে ইসলামীর

5

জামায়াতসহ ৮ দলের বরিশালের সমাবেশকে স্বাগত জানিয়ে বোরহানউদ্দি

6

ভালুকায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

7

চরফ্যাশন পৌর মেয়র পদে আলোচনার শীর্ষে খায়েরুল ইসলাম সোহেল

8

সংগ্রামী ও আদর্শনিষ্ঠ জীবনের প্রতীক মুহাম্মদ কামারুজ্জামান

9

ছাত্রীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ছাত্রদল নেতা

10

ছাত্রশিবিরের নতুন সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি সিগবাতুল্লাহ

11

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের শপথগ্র

12

ঝিনাই নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, দুইজন এখনো নিখোঁজ

13

নূরুল কবিরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের বি

14

ধামরাই–সাভার–আশুলিয়ায় সাংবাদিকদের নতুন সংগঠন ‘টেলিভিশন রিপোর

15

ভোলা-২ আসনে বিএনপি প্রার্থীর হলফনামায় স্ত্রীর বিপুল খেলাপি ঋ

16

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জকসু নির্বাচন আয়োজনের আহ্বান জাতীয

17

দৌলতখানে জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের গণসংযোগে

18

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ মামলায় জরিমানা আদায়

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20