নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে মাত্র ৬ দিনে ২১ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় থাকা প্রবাসীরাই সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন।
জেলার হিসেবে ঢাকা জেলা শীর্ষে রয়েছে। আর আসনভিত্তিক নিবন্ধনে সর্বাধিক এগিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রবাসীরা।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবাসীসহ চার শ্রেণির ভোটারদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন এসব তথ্য তুলে ধরে।
ইসি জানায়, বিদেশে থাকা ভোটাররা এবার প্রথমবারের মতো অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের জন্য আবেদন করতে পারছেন। এর ফলে প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। কর্মকর্তারা জানান, আগামী দিনগুলোতে নিবন্ধনের সংখ্যা আরও বাড়বে।