.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুইটি লকার ভেঙে মোট ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের অনুমতি নিয়ে লকার দুটি খোলা হয়।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) লকারগুলো জব্দ করে। লকার ভাঙার সময় উপস্থিত ছিলেন দুদকের প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইসির কর্মকর্তারা এবং ব্যাংক কর্মকর্তারা।

সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ভাঙা হয়। লকার দুইটি থেকে স্বর্ণালংকারসহ মোট ৮৩২ ভরি স্বর্ণের সন্ধান পাওয়া গেছে। তিনি আরও জানান, লকারগুলোতে আর কী আছে—তা জব্দ তালিকা প্রস্তুত শেষে জানা যাবে।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, লকার ভাঙার বিষয়টি তিনি জানেন, তবে ভেতরে কী পাওয়া গেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই।

এ ছাড়া গত ১০ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের করপোরেট শাখায় শেখ হাসিনার আরেকটি ১২৮ নম্বর লকার জব্দ করা হয়েছিল। একই শাখায় তাঁর দুটি ব্যাংক হিসাবে মোট ৫৬ লাখ টাকা পাওয়া যায়—এর মধ্যে ১২ লাখ টাকা এফডিআর এবং ৪৪ লাখ টাকা চলতি হিসাবে ছিল। এসব হিসাবও এনবিআর জব্দ করেছে।

দুদক বুধবার এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি বিশেষ পক্ষের মন রক্ষার্থে জকসু নির্বাচন পেছানো হয়েছে’

1

ঢাবিতে ভূমিকম্প আতঙ্কে লাফ, আহত ১০

2

পীরগঞ্জে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্র

3

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুটি বাসে

4

জকসু নির্বাচন স্থগিত,ক্ষুদ্ধ শিক্ষার্থীরা!

5

আগুন কেড়ে নিল জীবিকার সম্বল, নিঃস্ব ৭ দোকান মালিক

6

১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে বোরহানউদ্দিন উপজেলা

7

জকসু নির্বাচনে ছাত্রদল–ছাত্রঅধিকার পরিষদের 'ঐক্যবদ্ধ নির্ভীক

8

জামায়াতে কেউ রাতারাতি নেতা হতে পারে না — বোরহানউদ্দিন উপজেলা

9

পুনরায় পেছালো জকসু নির্বাচন

10

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে দেলোয়ার হ

11

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌহার্দ্যপূর্

12

বিএনপি’র আদর্শিক দিকভ্রান্তি ও নীতিগত পুনর্গঠনের আহ্বান শিবি

13

ভোলায় বিএনপি–বিডিপি সংঘর্ষ, আহত অন্তত ৩০

14

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

15

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

16

পুরান ঢাকার বংশালে ভূমিকম্পে ভবনের অংশ ধসে ৩ পথচারীর মৃত্যু

17

বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে: এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল

18

জবি ইসলামী ছাত্রীসংস্থার আয়োজনে সেলফ ডিফেন্স ওয়ার্কশপ

19

বোরহানউদ্দিনে মসজিদের ইমামকে মারধরের অভিযোগে বিক্ষোভ মিছিলক

20