.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশে দিল্লির রাজত্ব নয়, চলবে জনগণের শাসন-সাদিক কায়েম

 
নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের কোম্পানীগঞ্জে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশে দিল্লির রাজত্ব চলবে না, লন্ডন থেকে বাংলাদেশ পরিচালনাও অসম্ভব। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কাঠামো বহাল থাকতে পারবে না। কেউ সে পথে হাঁটতে চাইলে তার পরিণতি আরও কঠোর হবে।

শনিবার(২৯ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে যোগ দিয়ে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাতও পরিচালনা করেন।

সাদিক কায়েম বলেন, অতীতে ভারত বাংলাদেশের ওপর জুলুম ও নির্যাতন করেছে। কিছু ফ্যাসিবাদী শক্তি দিল্লির দালালিকে প্রশ্রয় দিয়েছিল। কিন্তু এখন স্বাধীন বাংলাদেশে বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না। দেশ চলবে জনগণের প্রত্যাশা ও শহীদদের স্বপ্ন অনুযায়ী।

তিনি জানান, বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিতে হলে দেশের মাটি ও মানুষের নেতা হতে হবে। কাজ ও যোগ্যতার মাধ্যমে নেতৃত্ব প্রমাণ করতে হবে। ফ্যাসিবাদী রাজত্ব প্রতিষ্ঠার চেষ্টা করলে জনগণ লালকার্ড দেখিয়ে দেবে।

ডাকসুর ভিপি হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্তে আর একটি লাশও চলবে না। যদি একটি লাশও পড়ে, তাহলে ১৮ কোটি মানুষ একসঙ্গে প্রতিবাদে নামবে। অতীতের সব সীমান্ত হত্যার বিচারও হবে।

সমাবেশে উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, এই সমাবেশে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ বা ধর্ষক নেই। তিনি বলেন, সৎ নেতৃত্ব বেছে নিতে হবে, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হলে সঠিক মানুষকে সামনে আনতে হবে। এ আসনের প্রার্থী জয়নাল আবেদীনকে তিনি যোগ্য ব্যক্তি উল্লেখ করে তাঁকে নির্বাচিত করতে আহ্বান জানান।

সাদা পাথরের সম্ভাবনা কাজে লাগাতে পারলে এ অঞ্চলে বড় অর্থনৈতিক উন্নয়ন সম্ভব—এমন মন্তব্য করে তিনি বলেন, সাদা পাথর শিল্পকে কার্যকর করতে পারলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, সিলেট-৪ আসনের জনপ্রিয় নেতা জয়নাল আবেদীন নির্বাচিত হলে সিলেটের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে কাজ করবেন। সাদিক কায়েম বিশ্বাস করেন, তুরস্কের ইস্তাম্বুলের মতো সিলেটের সাদা পাথর, জাফলংসহ পর্যটন কেন্দ্রগুলোকে বিশ্বমঞ্চে পরিচিত করা সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা আমির মাওলানা ফয়জুর রহমান। প্রধান অতিথি ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ ঠাকুরগাঁওয়ের

1

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির ১ লাখ

2

জামায়াতের পুনঃনির্বাচিত আমীরকে পীর সাহেব চরমোনাইয়ের শুভেচ্ছা

3

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

4

শীঘ্রই নরসিংদীর আইনশৃংখলার উন্নয়নে যৌথ অভিযান পরিচালিত হবে

5

শেখ হাসিনার ফাঁসির আদেশ

6

দেশীয় সাংস্কৃতিক সংসদের ভোলা জেলার দায়িত্বশীল সমাবেশ

7

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন সভাপতি আতিকুর রহমান ও সম্পাদক

8

নীরবে গড়ে উঠছে জনসমর্থন: মাঠপর্যায়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে আলোচন

9

বোরহানউদ্দিনে কোরআন হাফেজদের তেলাওয়াত ও মিলাদ মাহফিলে খালেদা

10

জামায়াতে যোগদান করলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব

11

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

12

নাসিরুদ্দিন পাটওয়ারীর উপর হামলা

13

বিজয়নগরে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি লাইফ সাপোর্টে

14

রক্ত ও প্রতিরোধের গৌরবগাথা: ১৩ ডিসেম্বর হানাদারমুক্ত আক্কেলপ

15

ঢাবির চারুকলা ইউনিটের ফল প্রকাশ

16

রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহ

17

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য মোত

18

বোরহানউদ্দিনে ডজনখানেক আওয়ামী লীগ নেতার ধানের শীষে ভোট চাওয়া

19

৮ বিভাগের ১৫৮ ইউএনও বদলি করেছে অন্তর্বর্তীকালীন সরকার

20