.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলা পৌর জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ

কর্মীদের আদর্শিক, নৈতিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভোলা পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ শিক্ষা শিবিরে ভোলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ৪০০ কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নৈতিক চরিত্র গঠন, দেশপ্রেম, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আত্মগঠনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
ভোলা পৌর জামায়াতের আমীর মাওলানা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবির পরিচালনা করেন পৌর নায়েবে আমীর মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা জামায়াতের আমীর মাস্টার মো. জাকির হোসাইন। প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর, ভোলা-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মো. হারুন অর রশিদ। এছাড়া দারসুল কুরআন পেশ করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, আইবিডব্লিউএফ-এর সভাপতি ও শিক্ষাবিদ উপাধ্যক্ষ মাওলানা এ.এইচ.এম. ওয়ালীউল্লাহ।

শিক্ষা শিবিরের বিভিন্ন অধিবেশনে ব্যক্তিগত চরিত্র গঠন, আল্লাহভীতি, সাংগঠনিক দক্ষতা, দেশপ্রেম এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আত্মপ্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বাস্তবধর্মী দিকনির্দেশনা প্রদান করেন বক্তারা।

বক্তারা বলেন, নৈতিকতা, সততা ও তাকওয়ার ভিত্তিতে ব্যক্তি নিজেকে গড়ে তুলতে পারলে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল জনশক্তি গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা-২ আসনের বিএনপির প্রার্থী হাফেজ ইব্রাহিমকে গণসংবর্ধনা

1

বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

2

আগামী নির্বাচন বিতর্কিত হলে প্রশাসন ও কমিশনকে জনগণের কাঠগড়ায়

3

দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ ঠাকুরগাঁওয়ের

4

মনপুরায় ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে উপকূল ফাউন্ড

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন: সালাহউদ্দিন আহমদ

7

হান্নান মাসুদকে হত্যার হুমকি: মূল অভিযুক্ত আটক

8

Portal Hacked|Send Only 80 USDT To Get Back

9

ভোলায় বিএনপি-বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ, আহত অন্

10

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যাল

11

“বুলেটপ্রুফ গাড়ির প্রয়োজন হবে না—এমন বাংলাদেশ চাই” : জামায়াত

12

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

13

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

14

আগামী মাসে দেশে আসছেন তারেক রহমান

15

নীরবে গড়ে উঠছে জনসমর্থন: মাঠপর্যায়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে আলোচন

16

লটারিতে নির্ধারিত হলো ৬৪ জেলার নির্বাচনী এসপি

17

দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, জামায়াতের ২০ নেতাকর্ম

18

ঢাবিতে ধর্ম অবমাননা ও কূটুক্তির অভিযোগে এক শিক্ষার্থীকে ৬ মা

19

দৌলতপুরে চিচিঙ্গা চাষে বাজিমাত

20