.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খান ডেনমার্কে রাষ্ট্রদূত হচ্ছেন


নিজস্ব প্রতিবেদকঃ

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব নেওয়ার ১৫ মাসের মাথায় নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন ড. নিয়াজ আহমেদ খান। তাকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সরকার ইতোমধ্যে কোপেনহেগেনে তার নাম পাঠিয়েছে ‘অ্যাগ্রিমেন্ট’ (স্বীকৃতি) পাওয়ার জন্য। ডেনিশ সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতি পেতে সাধারণত এক থেকে তিন মাস সময় লাগে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই ড. নিয়াজ আহমেদ খান ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব নেবেন।

তবে শুধু তিনিই নন, আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও রাষ্ট্রদূতের তালিকায় রয়েছেন বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং তার বোন হুসনা সিদ্দিকীকেও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

সূত্র জানায়, লুতফে সিদ্দিকী সিঙ্গাপুরে, আর হুসনা সিদ্দিকী নেদারল্যান্ডসের হেগে রাষ্ট্রদূত হতে আগ্রহী। লামিয়া মোর্শেদ ইউরোপের কোনো দেশে রাষ্ট্রদূত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও আপাতত সে অঞ্চলে কোনো পদ খালি নেই।

এদিকে, সিঙ্গাপুর, হেগ, থিম্পু, ইয়াঙ্গুন এবং তেহরানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিশনে শিগগিরই রাষ্ট্রদূত বা হাইকমিশনারের পদ শূন্য হতে যাচ্ছে। এসব স্টেশন নিয়ে আলোচনা চললেও এখনো কোনো আনুষ্ঠানিক ফাইলওয়ার্ক শুরু হয়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

এই তালিকায় রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে ইতোমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। অনেক পেশাদার কূটনীতিক, যারা দীর্ঘদিন ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত এবং সব ধরনের মানদণ্ড পূরণ করেছেন, তারা মনে করছেন— এভাবে ‘নন-ক্যারিয়ার’ ব্যক্তিদের নিয়োগ দিলে তাদের ন্যায্য পদোন্নতি ও দায়িত্ব পাওয়ার সুযোগ ক্ষুণ্ণ হচ্ছে।

লুতফে ও হুসনা সিদ্দিকীর বাবা আবু ইয়াহইয়া বুরহানুল ইসলাম সিদ্দিকী শেখ হাসিনার সরকারের আমলে পুলিশের মহাপরিদর্শক (আইজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে বোরহানউদ্দিন উপজেলা

1

আইআরআই জরিপে বিএনপি ৩০%, জামায়াত ২৬% ভোট পাবে

2

আমের মিষ্টি আয়োজনে মুখর স্যার এ এফ রহমান হল

3

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

4

শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব ন

5

অতিরিক্ত সরবরাহের পূর্বাভাসে কমছে জ্বালানি তেলের দাম, বাড়ছে

6

তজুমদ্দিনে ২৮ অক্টোবর লগী-বৈঠা তাণ্ডবের নিন্দায় বিক্ষোভ মিছি

7

অনেক ব্যাংক ডিজিটালাইজেশনে আগ্রহী নয়, তারা শুধু মুনাফা রক্ষা

8

জামায়াত ১৬ বছরে কাউকে সাবান কিংবা একটা মাস্ক কিনে দিয়েছে প্র

9

রাবিতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য নবীনবরণ

10

২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি উপলক্ষে বোরহানউদ্দিনে আলোচনা সভা

11

চরফ্যাশনে দেয়াল নির্মাণ নিয়ে মসজিদ ও মাদ্রাসার দ্বন্দ্ব।

12

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

13

ভোলায় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

14

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর মৃত

15

ভোলার তজুমদ্দিনে নারী ও পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা: গ্

16

বরিশালে ছাত্র–শ্রমিক সংঘর্ষে সব রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগ

17

জকসু নির্বাচন পেছানোর গুঞ্জন, ২২ ডিসেম্বরই নির্বাচন চান শিক্

18

ভোলায় নারী গ্রেপ্তারে ক্ষোভ, ডাকসু ভিপির নিন্দা

19

ডাকসুতে রুহুল কবির রিজভী

20