.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিবৃতি ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা

 
নিজস্ব প্রতিবেদকঃ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১২ ডিসেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, “জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন একজন সংসদ সদস্য প্রার্থীর ওপর বর্বরোচিত হামলা গভীর উদ্বেগজনক। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। প্রফেশনাল কিলার দিয়ে টার্গেট কিলিংয়ের এই অপচেষ্টা নোংরা ও ঘৃণ্য রাজনীতির নগ্ন প্রকাশ। মানুষ হত্যা করে রাজনৈতিক ফায়দা লোটার সব তৎপরতা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অতি দ্রুত সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে হবে।”

বিবৃতিতে শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং তার চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়া আগামীকাল ১৩ ডিসেম্বর ২০২৫ শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ছাত্রশিবির ও সারাদেশের ছাত্র-জনতাকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জিয়ার ঘোষণায় যুদ্ধ শুরু, ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় — ফজল

1

ভোলা পৌর জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

2

দৌলতখানে জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা:

3

জামায়াত কর্মী শান্ত হত্যায় নিন্দা–প্রতিবাদ: দৃষ্টান্তমূলক শা

4

তজুমদ্দিনে ৩০ পিচ ইয়াবাসহ যুবক আটক

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

ভুয়া জুলাই-যোদ্ধাদের গেজেট বাতিল করছে সরকার

7

ইসলামী ব্যাংকের মালিকানা এস আলমের কাছে ফেরতের দাবি আন্দোলনকা

8

অতিরিক্ত সরবরাহের পূর্বাভাসে কমছে জ্বালানি তেলের দাম, বাড়ছে

9

বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না

10

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

11

বিএনপি’র আদর্শিক দিকভ্রান্তি ও নীতিগত পুনর্গঠনের আহ্বান শিবি

12

এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলি, সীমান্তজুড়ে বিজিবির সর্বো

13

চবিতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

14

তজুমদ্দিনে ২৮ অক্টোবর লগী-বৈঠা তাণ্ডবের নিন্দায় বিক্ষোভ মিছি

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

পুরান ঢাকার বংশালে ভূমিকম্পে ভবনের অংশ ধসে ৩ পথচারীর মৃত্যু

17

বোরহানউদ্দিনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

18

আইআরআই জরিপে বিএনপি ৩০%, জামায়াত ২৬% ভোট পাবে

19

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের ঢাকায় দুইদি

20