.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির ২৭২টি আসনের মনোনয়ন ঘিরে জোটে অসন্তোষ


নিজস্ব প্রতিবেদকঃ

আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি ঘোষিত ২৭২টি আসনের মনোনয়ন নিয়ে জোটের শরিকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। শুক্রবার রাজধানীর খিলগাঁওয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটপ্রধান মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেওয়া নেতারা বিএনপির একতরফা মনোনয়ন ঘোষণা নিয়ে ‘বিস্ময় ও ক্ষোভ’ প্রকাশ করেছেন।

বৈঠকে শরিক দলের নেতারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জোটের সঙ্গে আলোচনায় নির্বাচন ও ভবিষ্যৎ সরকার গঠনের বিষয়ে যে দৃঢ় আশ্বাস দিয়েছিলেন, তা ২৭২টি আসনে একক প্রার্থী ঘোষণা করে ভঙ্গ করা হয়েছে। নেতারা দাবি করেছেন, মনোনয়ন-বণ্টন নিয়ে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি এবং এ সিদ্ধান্তে তারা নিজেদের সম্পূর্ণ উপেক্ষিত মনে করছেন।

জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে জোটের ভবিষ্যৎ করণীয় নির্ধারণের জন্য আগামী সোমবার, ৮ ডিসেম্বর, একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। সংবাদ সম্মেলনের সুনির্দিষ্ট সময় ও স্থান শনিবার জানানো হবে।

বৈঠক শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

বৈঠকে বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু, সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ বাসার, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান ও মহাসচিব ইমরুল কায়েসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব সারোয়ার আলম, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম ও ইসলামী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব ইলিয়াস হোসেনও বৈঠকে ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাই–সাভার–আশুলিয়ায় সাংবাদিকদের নতুন সংগঠন ‘টেলিভিশন রিপোর

1

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক

2

গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়—এই ধারণা ভাঙতে চায় এনসিপি: তাসন

3

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

চরের জমির পাকা ধান নিয়ে স্থানীয় কৃষক ও বিএনপি নেতাদের মধ্যে

5

ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত হিফজুল কুরআন প্রতি

6

জুলাইসহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে

7

২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি উপলক্ষে বোরহানউদ্দিনে আলোচনা সভা

8

ভোলার বোরহানউদ্দিনে মুফতি ফজলুল করিমের দিনব্যাপী গণসংযোগ

9

লাখো জনতার উপস্থিতিতে আটদলের বরিশাল বিভাগীয় সমাবেশ

10

শিবগঞ্জ সীমান্তে মানবিক দৃষ্টান্ত: ভারতীয় আত্মীয়দের লাশ দেখা

11

দেড়যুগ পর দেশে ফিরছেন তারেক রহমান

12

সেতুর দাবীতে আন্দোলনরতদের উপর পুলিশী হামলার প্রতিবাদে বোরহান

13

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট: তফসিল ঘোষণা কর

14

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

15

মনপুরায় জমি নিয়ে বিরোধ: অর্ধশতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ,

16

সংগ্রামী ও আদর্শনিষ্ঠ জীবনের প্রতীক মুহাম্মদ কামারুজ্জামান

17

গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

18

ঈদ সামনে রেখে বোরহানউদ্দিনে গরু চুরির আতঙ্ক, সর্বস্ব হারালেন

19

হলফনামা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

20