নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, পতিত ফ্যাসিবাদী শাসনে রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থাকে সংস্কার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের রূপরেখা প্রণয়ন করেছেন। এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ ও জনগণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
শনিবার (২৫ অক্টোবর) রাতে গোলাপগঞ্জ উপজেলার কারখানা বাজারে সদর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. এনামুল হক চৌধুরী বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। অতীতেও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে। দলের ভাবমূর্তি রক্ষায় প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখন থেকেই মাঠে নামতে হবে।
সভায় সদর ইউনিয়ন, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মল্লিক মিয়ার সভাপতিত্বে এবং সিলেট ল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা লাল মিয়া, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, মহানগর কৃষক দলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির দপ্তর সম্পাদক আফাজ উদ্দিন ও জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক নুর আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাইফুল মুরছালিন, ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছফর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মিয়া, ছাত্রদল নেতা ছানা মিয়া ও যুবদল নেতা ফরহাদ রেজা প্রমুখ।