.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের ঢাকায় দুইদিনব্যাপী গণসংযোগ

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের ঢাকায় দুইদিনব্যাপী গণসংযোগ

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

ভোলা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি মাওলানা মোঃ ফজলুল করিম ঢাকায় অবস্থানরত বোরহানউদ্দিন ও দৌলতখানের ভোটারদের সঙ্গে দুইদিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি পরিচালনা করেছেন। বৃহস্পতিবার ও শুক্রবার মোহাম্মদপুর, বাংলামটর, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এবং যাত্রাবাড়ী এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজকে কেন্দ্র করে মোহাম্মদপুর চাঁদ উদ্যান বাইতুর রহমান জামে মসজিদে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে তিনি বয়ান প্রদান করেন। নামাজ শেষে তিনি উপস্থিত বোরহানউদ্দিন ও দৌলতখান এলাকার ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের বিভিন্ন মতামত শোনেন।

দুপুরের পর থেকে মাগরিব পর্যন্ত তিনি মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান। পরে বাদ মাগরিব, বছিলা গার্ডেনশীপ কমিউনিটি সেন্টারে ঢাকাস্থ বোরহানউদ্দিন–দৌলতখান ফোরামের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিউনিটি সেন্টার কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাওলানা ফজলুল করিম বলেন, “আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হলে শুধু শহরে থাকা নয়, গ্রামে ফিরে গিয়ে কাজ করতে হবে। আপনারা ভোটের আগে গ্রামে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে জনমত গড়ে তুলুন। ইনশাআল্লাহ ফলাফল আমাদের পক্ষেই আসবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ভোলা-২ আসন কমিটির পরিচালক মাওলানা মাকছুদুর রহমান বলেন, “এ আজকের গণজোয়ার প্রমাণ করে দাঁড়িপাল্লার বিজয় অনিবার্য। ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।”
আসন কমিটির সদস্য সচিব মাওলানা হাসান তারেক বলেন, “দেশে শান্তি ফিরে পেতে ইসলামের পক্ষে ভোট দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন।”

এ ছাড়া বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হেলাল উদ্দিন রুবেল, কুতুবা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল করীম, ঢাকাস্থ বোরহানউদ্দিন ফোরামের নেতা মোঃ শহিদুল্লাহ ও সাইফুল্লাহ সেলিম প্রমুখ।

অন্যদিকে শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) তিনি তেজগাঁও ট্রাক স্ট্যান্ড, যাত্রাবাড়ীর টাইলস মার্কেট ও বাংলামটরের বিভিন্ন দোকানে বোরহানউদ্দিন–দৌলতখানের ব্যবসায়ী, মালিক ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে মালিক ও কর্মচারী সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দুইদিনব্যাপী এ গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি ঢাকায় অবস্থানরত বোরহানউদ্দিন–দৌলতখানবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌহার্দ্যপূর্

1

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন সভাপতি আতিকুর রহমান ও সম্পাদক

2

মৌলভীবাজারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

3

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

4

বিএনপি নেতা ফখরুল আলম পাটোয়ারীর জানাজায় ভোলা-২ জামায়াত প্

5

দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ ঠাকুরগাঁওয়ের

6

অতিরিক্ত সরবরাহের পূর্বাভাসে কমছে জ্বালানি তেলের দাম, বাড়ছে

7

ভোলায় নারী কর্মী কে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্

8

ভোলা–বরিশাল সেতুর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

9

লটারিতে নির্ধারিত হলো ৬৪ জেলার নির্বাচনী এসপি

10

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র রোকন সম্মেলন অনুষ্ঠিত

11

দৌলতখানের চরখলিফা ইউনিয়নে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উ

12

শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিবৃতি ও

13

বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মহা পিণ্ডদান উৎসব

14

জামায়াতের আমীর-সেক্রেটারীসহ হেভিওয়েট ডজন নেতার আসনে বিএনপির

15

জামায়াত নিয়ে বিএনপি নেতার বিভ্রান্তিকর বক্তব্য , জামায়াতের প

16

চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর দফায় দফায় হামলা, আহত অন্তত ২০

17

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সার্জেন্ট ক্লোজড

18

শরীফ উসমান হাদির খুনিদের বিচারের দাবিতে ভোলা পলিটেকনিক শিক্ষ

19

বোরহানউদ্দিনে কোরআন হাফেজদের তেলাওয়াত ও মিলাদ মাহফিলে খালেদা

20