.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে জুলাই আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো সাবেক আ. লীগ নেতা অস্ত্রসহ আটক


মেঘনা দর্পন ডেস্কঃ
চট্টগ্রামে জুলাই আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি চালানো আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কমার্স কলেজের পাশে একটি ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মোস্তফা কামাল টিপু নগরীর ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

পুলিশ জানায়, তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ছোট-বড় বিভিন্ন ধরনের গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম এবং একাধিক ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গুলির মধ্যে পুলিশের ব্যবহৃত গুলিও রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি চালিয়ে ছাত্র হত্যাসহ একাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গত বছরের ৪ আগস্ট জুলাই আন্দোলন চলাকালীন সিআরবি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন দুই আন্দোলনকারী—সাইফুল ইসলাম ও মো. হাসান। ওই সময় প্রকাশ্যে গুলি চালাতে দেখা যায় মোস্তফা কামালকে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের দুই জেলা–মহানগর নেতার বহিষ্কারাদেশ প্রত্যা

1

নারী হেনস্তার প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন, প্রশাসনের হ

2

দৌলতখানে সাপের ছোবলে বাবলুর মৃত্যুতে পরিবারের পাশে দৌলতখানের

3

বর্তমান প্রশাসন নিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব: মন্ত

4

হাজার বার ফাঁসি দিলেও শেখ হাসিনার গণহত্যার বিচার শেষ হবে না

5

জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্র

6

আগামীকাল জামায়াতসহ আট দলের বিক্ষোভ কর্মসূচি

7

দৌলতপুরে চিচিঙ্গা চাষে বাজিমাত

8

পরিবেশ আইন লঙ্ঘন: বোরহানউদ্দিনে ৩ অবৈধ ইটভাটাকে ৯ লক্ষ টাকা

9

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উত্তর

10

লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

11

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

12

আগুন কেড়ে নিল জীবিকার সম্বল, নিঃস্ব ৭ দোকান মালিক

13

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌহার্দ্যপূর্

14

মেগা প্রকল্প নয়, শিক্ষা–স্বাস্থ্য ও জনবল উন্নয়নে বিনিয়োগে বি

15

ভোলায় নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

16

শহীদ নাহিদের কবর জিয়ারত করলেন ভোলা–২ জামায়াত প্রার্থী মুফতি

17

ভোলা–বরিশাল সেতুর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

18

মহান বিজয় দিবসে বগুড়ায় শাহ সুলতান কলেজ শাখা ছাত্রশিবিরের ‘রা

19

২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি উপলক্ষে বোরহানউদ্দিনে আলোচনা সভা

20