.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাদির মাথায় গুলিবিদ্ধের ঘটনা: ‘আরেকটি লাশ পড়লে আমরাও লাশ নেব’— মাহফুজ আলম


নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, “আরেকটি লাশ পড়লে আমরাও লাশ নেব।”

সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মাহফুজ আলম বলেন, দেশের সামনে অত্যন্ত সংকটময় সময় উপস্থিত। অনেক ধৈর্য ধারণ করা হয়েছে, আর নয়। তিনি অভিযোগ করে বলেন, “আইনের ফাঁকফোকর গলিয়ে ভারতে আশ্রয় নিয়ে আমাদের ভাইদের ওপর হামলা চালানো হচ্ছে, এটা আর বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, দীর্ঘ এই আন্দোলনের শুরুতেই তারা মুজিববাদের মূল উৎখাতের কথা বলেছিলেন। কিন্তু সেই লক্ষ্যে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এখনও মুজিববাদবিরোধী লড়াইয়ে তারা পিছিয়ে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

মাহফুজ আলম বলেন, “৫ আগস্টের পর আমরা চাইলে এদের সব ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু তা করিনি। তাদের ক্ষমা করা ছিল আমাদের ভুল। আজ প্রতিজ্ঞা করছি, আর ক্ষমা করা হবে না।”

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানের মধ্যে ছিল— ‘আমরা সবাই হাদি হবো, ভুলের মুখে কথা বলব’, ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবর’ এবং ‘এক হাদি রক্ত দেবে, লক্ষ হাদি জন্ম নেবে’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস এসোসিয়

1

দৌলতখানের চরখলিফা ইউনিয়নে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উ

2

হাদির মাথায় গুলিবিদ্ধের ঘটনা: ‘আরেকটি লাশ পড়লে আমরাও লাশ নেব

3

তজুমদ্দিনে নবাগত ইউএনওকে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের শুভেচ্

4

মুসাব্বির হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব ফেলবে

5

বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মহা পিণ্ডদান উৎসব

6

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

7

জুলাই শহীদ দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে জামায়াতের কবর জিয়ারত

8

ভোলা–২ আসন: জোট রাজনীতির জটিল সমীকরণ

9

চরফ্যাশন পৌর মেয়র পদে আলোচনার শীর্ষে খায়েরুল ইসলাম সোহেল

10

শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিবৃতি ও

11

৮ বিভাগের ১৫৮ ইউএনও বদলি করেছে অন্তর্বর্তীকালীন সরকার

12

বোরহানউদ্দিনে টুপি-দাড়িওয়ালাদের জামায়াত বানিয়ে বিএনপিতে যোগদ

13

বাংলাদেশের পক্ষে কথা বলেও উপেক্ষিত ফাতিহা আয়াত

14

বোরহানউদ্দিনে তা’মীরুল উম্মাত মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্

15

চবিতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

16

নূরুল কবিরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের বি

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

নরসিংদীর শেখেরচরে জামায়াতের নির্বাচনী সভায় হামলায় আহত ৩০, অভ

19

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

20