.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনে ছাত্রদল–ছাত্রঅধিকার পরিষদের 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' নামে যৌথ প্যানেল ঘোষণা।


আবু বকর আবির, 
জবি প্রতিনিধি 

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে নতুন সমন্বিত প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ। 
‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামের এই যৌথ প্যানেল সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

"ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) লড়বেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব। সাধারণ সম্পাদক(জি এস) পদে লড়বেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক ( এ জি এস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রহমান তানজিল।

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে প্রতিদ্বন্দিতার জন্য মনোনীত হয়েছেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে লড়বেন আল শাহরিয়ার শাওন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন।

এ ছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হিসেবে তাকরিম আহমেদ এবং ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ প্যানেলে স্থান পেয়েছেন। 
পরিবহন সম্পাদক পদে রয়েছেন মাহিদ হাসান এবং সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে লড়বেন মো. আনন বিন রহমান। পাঠাগার ও সেমিনার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রিয়াসাল রাকিব।

প্যানেলের নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম এবং মো. আরিফুল ইসলাম আরিফ।

মোট ২১ টি পদের বিপরীতে ২০ টি পদের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে 'ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল'। বাকি একজন সদস্য প্রার্থীর নামও দ্রুততম সময় প্রকাশ করা হবে বলে প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর রায়পুরায় মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা

1

বোরহানউদ্দিনে জামায়াত সমর্থকের উপর সশস্ত্র হামলা: এলাকায় উত্

2

ভুয়া জুলাই-যোদ্ধাদের গেজেট বাতিল করছে সরকার

3

ভোলায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ

4

ঝিনাই নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, দুইজন এখনো নিখোঁজ

5

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র কুরআন বিতরণ

6

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

7

জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্র

8

ঢাবিতে বিকৃত যৌনাচারের দায়ে আটক শিক্ষকের বিচার দাবীতে অবস্থা

9

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

10

সকলকে সাথে নিয়েই নতুন বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী-ডাঃ

11

ভোলার বোরহানউদ্দিনে মুফতি ফজলুল করিমের দিনব্যাপী গণসংযোগ

12

বোরহানউদ্দিন উপজেলা মাদ্রাসা শিক্ষক ফোরামের কমিটি গঠন

13

বগুড়ায় লেদ ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের ফুটবল টুর্নামেন্টে মামা

14

শেখ হাসিনার ফাঁসির আদেশ

15

সংগ্রামী ও আদর্শনিষ্ঠ জীবনের প্রতীক মুহাম্মদ কামারুজ্জামান

16

বোরহানউদ্দিনে দুই মাদকসেবীর জেল ও জরিমানা

17

বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, কলম ব

18

স্বেচ্ছাসেবক দলের দুই জেলা–মহানগর নেতার বহিষ্কারাদেশ প্রত্যা

19

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

20