.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাবিতে ধর্ম অবমাননা ও কূটুক্তির অভিযোগে এক শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার


মেঘনা দর্পন ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধর্ম অবমাননা ও কূটুক্তির অভিযোগে এক শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দুজনের বিরুদ্ধে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা দু’একদিনের মধ্যে নেওয়া হবে। এছাড়া একজন শিক্ষার্থীর বিরুদ্ধে নতুন অভিযোগ পাওয়া গেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ আজ (৩০ অক্টোবর) বিষয়টি ‘দ্য ডেইলি ক্যাম্পাস’-কে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে, এজন্য শিক্ষার্থীদের সতর্ক করার বার্তা দেওয়া হবে।

জানা গেছে, ধর্ষণ ও সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় কারাগারে থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র শ্রীশান্ত রায়ের সঙ্গে সম্পর্কিত এবং হিজাব পরা নারীদের প্রতি যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্যসহ ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে ঢাবির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন: আইবিএর বিবিএ-৩০ ব্যাচের শিক্ষার্থী মেহতাজুর রহমান ও তাসনিয়া ইসলাম, এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আবরার ফাইয়াজ।

এর মধ্যে আবরার ফাইয়াজকে গতকাল বুধবার (২৯ অক্টোবর) ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রক্টর সাইফুদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আবরার ফাইয়াজ ইসলাম ও সনাতন ধর্ম নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মকাণ্ড ধর্মপ্রাণ ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রোধ সৃষ্টি করেছে। অভিযোগের প্রেক্ষিতে ঢাবি প্রক্টর ৩ সদস্য বিশিষ্ট তথ্যানুসন্ধান কমিটি গঠন করেন। কমিটির সুপারিশ ও ভিসির অনুমোদনের পর আবরার ফাইয়াজকে বহিষ্কার করা হয়।

প্রক্টর জানান, বাকি দুজন শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং প্রতিবেদন অনুযায়ী শিগগির তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পদার্থ বিজ্ঞান বিভাগের আরও একজন শিক্ষার্থীর বিরুদ্ধে সনাতন ধর্ম অবমাননার নতুন অভিযোগ এসেছে। এটিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, “এ ধরনের অভিযোগ আসলে বিশ্ববিদ্যালয় সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের ক্ষমতার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি।”
সূত্রঃ দ্যা ডেইলি ক্যাম্পাস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীঘ্রই নরসিংদীর আইনশৃংখলার উন্নয়নে যৌথ অভিযান পরিচালিত হবে

1

বান্দরবানে নাফাখুম ঝরনায় পড়ে পর্যটক নিখোঁজ

2

জুলাই শহীদ দিবসে বোরহানউদ্দিনে শহীদ নাহিদের কবর জিয়ারত ও দো

3

উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ: শেরপুরে জামায়াত প্রার্থীর

4

জমিতে বিষপ্রযুক্ত সার ছিটিয়ে খামারির ১৩ হাঁস নিধন

5

ভোলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

6

তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

7

ছাত্র সংসদে সততা ও ন্যায়নিষ্ঠা দেখতে চায় জামায়াত: কলুষমুক্ত

8

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ মামলায় জরিমানা আদায়

9

বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক ও সুশাসনের দেশ -নিজামুল হক নাঈম

10

তজুমদ্দিনসহ উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ে শতাধিক পরিবার ক্ষতিগ্রস

11

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

12

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

13

মেরা পিক জয় করলেন চবির সাবেক শিক্ষার্থী রায়হান

14

পোড়া ভিটে ছাড়তে নারাজ, ছাইয়ের উপরই চলছে জীবন

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

বাংলাদেশে দিল্লির রাজত্ব নয়, চলবে জনগণের শাসন-সাদিক কায়েম

17

জমি সংক্রান্ত বিরোধের জেরে বোরহানউদ্দিনে যুবককে কুপিয়ে হত্যা

18

ঢাকা-১০ আসনের ভোটার হতে আবেদন করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজী

19

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

20