.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন


প্রায় চার দশক ধরে বসবাসের পর ক্যান্টনমেন্টের শহীদ মঈনুল সড়কের সরকারি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ২০১০ সালের ১৩ নভেম্বর দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত সেই বাড়ি ছাড়ার পর তিনি অভিযোগ করেছিলেন— তাকে ‘এক কাপড়ে’ বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ রয়েছে— সে সময়ের সেনাবাহিনীর প্রধান জেনারেল মো. আব্দুল মুবীনই ছিলেন পুরো অভিযানের অন্যতম নেপথ্য কুশীলব। সরকারপ্রদত্ত পরিকল্পনা বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন বলেও অভিযোগ পাওয়া যায়।

একই সময়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকেও বয়সজনিত কারণ দেখিয়ে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আদালতে গিয়েও তিনি ন্যায়বিচার পাননি। অভিযোগ আছে— ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণেও মুবীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা— ২০০৭ সালে জরুরি অবস্থার সময় ড. ইউনূসের রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে। আর ক্ষমতায় ফিরে দুই বছরের মাথায় তাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হয়।

একইভাবে ২০০৯ সালে সরকার গঠনের পর থেকেই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সরানোর চেষ্টা শুরু হয়। তৎকালীন সেনাপ্রধান মুবীনের পদক্ষেপ ছাড়া— অভিযোগ অনুসারে— এই দুই পদক্ষেপ সম্ভব হতো না।

স্বাধীনতার পর ১৯৭২ সালে অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে জিয়াউর রহমান পরিবার নিয়ে শহীদ মইনুল সড়কের ৬ নম্বর বাড়িতে ওঠেন। পরে তিনি সেনাপ্রধান, সামরিক আইন প্রশাসক ও রাষ্ট্রপতি হলেও ওই বাড়িতেই থাকতেন।

১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর বাড়িটি খালেদা জিয়ার নামে ইজারা দেওয়া হয়। তিনবার প্রধানমন্ত্রী থাকাকালেও তিনি ওই বাড়িতেই ছিলেন।

কিন্তু ২০১০ সালের ১৩ নভেম্বর এক নাটকীয় পরিস্থিতিতে তিনি বাড়িটি ছাড়েন। সেদিন সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন— তার বেডরুমের দরজা ভেঙে তাকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়া হয়েছে। মামলা বিচারাধীন থাকা অবস্থায় বাড়ি ছাড়াতে সরকার আদালতের মর্যাদা ক্ষুণ্ন করেছে বলেও অভিযোগ করেন তিনি।

পরবর্তী তিন মেয়াদে শেখ হাসিনার শাসনামলে আর কখনো সেনানিবাসে যাননি খালেদা জিয়া। তবে ক্ষমতার পরিবর্তনের পর গত বছর এবং চলতি বছরের সশস্ত্র বাহিনী দিবসে তিনি সেনাকুঞ্জের সংবর্ধনায় যোগ দেন। সেখানে তার পাশে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

জানা গেছে, সাবেক সেনাপ্রধান আব্দুল মুবীন বর্তমানে আলোচিত ইউনাইটেড গ্রুপের সঙ্গে যুক্ত। গ্রুপের প্রধান মালিকপক্ষ হাসান মাহমুদ রাজার সঙ্গে তার বেয়াই সম্পর্ক রয়েছে। ক্ষমতার সময় তিনি বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব খাটিয়ে নানা সুবিধা আদায় করেন বলেও অভিযোগ রয়েছে।

ইউনাইটেড গ্রুপের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে সূত্র দাবী করে।

খালেদা জিয়াকে গৃহহারা করা, ২০১৪ সালের একতরফা নির্বাচন আয়োজন এবং বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দেওয়া— এসব ঘটনায় জেনারেল মুবীনের ভূমিকার অভিযোগ থাকা সত্ত্বেও তাকে এখনও আইনের আওতায় আনা হয়নি। এতে জনমনে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

প্রতিবেদন: সাংবাদিক ইলিয়াস হোসাইন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

1

বাংলাদেশের পক্ষে কথা বলেও উপেক্ষিত ফাতিহা আয়াত

2

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধ

3

শীঘ্রই নরসিংদীর আইনশৃংখলার উন্নয়নে যৌথ অভিযান পরিচালিত হবে

4

ভোলার বোরহানউদ্দিনে মুফতি ফজলুল করিমের দিনব্যাপী গণসংযোগ

5

সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ৯ কর্মকর্তা বদলি–পদায়ন

6

যে সেতু চাইবে, সে-ই ভোট পাইবে — জুলাই যোদ্ধা রাসেল মাহমুদ

7

দৌলতপুরে চিচিঙ্গা চাষে বাজিমাত

8

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

9

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

10

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধ

11

বোরহানউদ্দিনে নতুন ইউএনও ও ওসিকে বরণ, পরিচিতি ও আইনশৃঙ্খলা স

12

নারী বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা

13

মনপুরায় ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে উপকূল ফাউন্ড

14

ঢাকায় ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবে

15

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের

16

জুলাই শহীদ দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে জামায়াতের কবর জিয়ারত

17

বোরহানউদ্দিনে টুপি-দাড়িওয়ালাদের জামায়াত বানিয়ে বিএনপিতে যোগদ

18

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, উত্তাল ঢাবি

19

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষ:

20