.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি’র আদর্শিক দিকভ্রান্তি ও নীতিগত পুনর্গঠনের আহ্বান শিবিরের কেন্দ্রীয় সভাপতির


নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বিএনপি’র সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও নীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত আদর্শ থেকে দলটি ক্রমশ বিচ্যুত হচ্ছে।

এক মন্তব্যে তিনি বলেন,
“জিয়াউর রহমান বিভাজনের দেয়াল ভেঙে জাতীয় ঐক্যের রাজনীতি করেছেন।আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর সাহসী অবস্থান ও পার্বত্য অঞ্চল ইস্যুতে কৌশলী ভূমিকা ছিল দূরদর্শী নেতৃত্বের উদাহরণ।”

তিনি আরও জানান, শৈশব থেকে বেগম খালেদা জিয়ার নম্রতা, দৃঢ়তা ও আপসহীন চরিত্র তাঁকে মুগ্ধ করেছে। ১/১১ থেকে ২০২৫—এই দীর্ঘ সময় তিনি যে নির্যাতন সহ্য করেছেন, তার মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে দেশের স্বার্থে তাঁর আপসহীনতা, বলেন তিনি।

শিবির সভাপতি তারেক রহমানকে সম্ভাবনাময় নেতা হিসেবে উল্লেখ করলেও সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেন।
“৩৬ জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে তাঁর কাছ থেকে একটি নতুন, উদার, বিভাজনমুক্ত রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিলাম,”—যোগ করেন তিনি।

তবে গত দেড় বছরে বিএনপি যে রাজনৈতিক চরিত্র প্রদর্শন করেছে তা তাঁর মতে জিয়াউর রহমান ও বেগম জিয়ার আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ছাত্রদল–ছাত্রশিবির সম্পর্কের দূরত্ব বৃদ্ধির চেষ্টাকে তিনি ‘অদৃশ্য ইঙ্গিতের ফল’ হিসেবে উল্লেখ করেন।

জাহিদুল ইসলাম দাবি করেন, জামায়াতের পক্ষ থেকে সর্বোচ্চ ছাড় দিয়ে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা হলেও বিএনপি তাচ্ছিল্যপূর্ণ আচরণ করেছে। বিএনপি আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে রাজি নয়—এটা অত্যন্ত অযৌক্তিক মানসিকতা,”—মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, বিএনপি ৭১–এর ‘চেতনার ব্যবসা’কে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করছে, যা নতুন প্রজন্ম গ্রহণ করছে না।

 ২০১৫ সালের কারাজীবন স্মরণ করে তিনি বলেন, জামায়াত–শিবিরের মতো বিএনপির বহু নেতা–কর্মীর ওপরও নির্যাতন চালানো হয়েছে। তবে ৩৬ জুলাইয়ের পর বিএনপি যে নীতি অনুসরণ করছে, তা বোঝা কঠিন।

তারেক রহমানের প্রতি আহ্বান রেখে বলেন, আশা করি, তারেক রহমান প্রভাবমুক্ত থেকে পিতা-মাতার আদর্শ ধারণ করবেন। দেশপ্রেমিক সব শক্তিই তাঁকে সহযোগিতা করতে প্রস্তুত,”—বলেন তিনি।

 দুটি সতর্কতা তুলে ধরেন,  এক. জিয়া ও খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুতি ঘটলে বিএনপি টিকতে পারবে না। দুই. বিদেশি আধিপত্যবাদী শক্তির ওপর নির্ভর করলে দল ও দেশের ক্ষতি অনিবার্য।

পরিশেষে তিনি বলেন,
“ক্ষমতা স্থায়ী নয়; কিন্তু আদর্শ ও আচরণ মানুষকে ভালোবাসা বা ঘৃণার স্থায়ী পাত্রে পরিণত করে। দেশের স্বার্থে সবাইকে সঠিক পথে ফেরার আহ্বান জানাই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের ম

1

আগামী নির্বাচনে সমঝোতা–ঐক্যের আহ্বান ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ

2

সরকারের গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাদিক

3

পল্লবীতে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্

4

বর্ণাঢ্য আয়োজনে বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

5

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

6

ভোলায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ

7

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ দখল ও যানবাহন পার্

8

ছাত্রশিবিরের নতুন সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি সিগবাতুল্লাহ

9

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের

10

ওসমান হাদীর উপর হামলার ঘটনায় জবি শিবিরের বিক্ষোভ

11

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান

12

দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, জামায়াতের ২০ নেতাকর্ম

13

বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন চায় না ভারত: রাজনাথ সিং

14

বিএনপির ৬৫ নেতার বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার

15

নরসিংদীর রায়পুরায় মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা

16

ভোলা–২ নিয়ে প্রশ্ন ও প্রত্যাশা: সম্ভাবনার জোয়ার কেন উপেক্ষিত

17

সংসদে বিএনপির সিদ্ধান্ত বদল নিয়ে বিতর্ক

18

চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর দফায় দফায় হামলা, আহত অন্তত ২০

19

হলফনামা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

20