.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংগ্রামী ও আদর্শনিষ্ঠ জীবনের প্রতীক মুহাম্মদ কামারুজ্জামান


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের আলোচিত ব্যক্তিত্ব মুহাম্মদ কামারুজ্জামানের জীবন, কর্ম ও অবদান নানা দিক থেকে উল্লেখযোগ্য। ১৯৫২ সালের ৪ জুলাই শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ২০১৫ সালের ১১ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটে শাহাদাতবরন করেন। শেরপুর সদর উপজেলার কুমড়ী বাজিতখিলা এতিমখানার পাশে তাঁকে দাফন করা হয়।

শৈশব ও কৈশোর কেটেছে নিজ জেলা শেরপুরেই। তিনি শেরপুর জিকেএম ইনস্টিটিউশন থেকে এসএসসি, ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা আইডিয়াল কলেজ থেকে বিএ সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি নূরুন্নাহারকে বিয়ে করেন এবং পাঁচ সন্তানের জনক ছিলেন। কর্মজীবনে সাংবাদিকতা পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ‘ঢাকা ডাইজেস্ট’-এর নির্বাহী সম্পাদক হিসেবে ১৯৮০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৮৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দৈনিক সংগ্রামের নির্বাহী সম্পাদক এবং ১৯৮৮ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সাপ্তাহিক সোনার বাংলার সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

সাংগঠনিক ক্ষেত্রেও তিনি সক্রিয় ছিলেন। ১৯৭৮–৭৯ সেশনে কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি লেখক হিসেবেও তিনি পরিচিত ছিলেন। তাঁর রচিত উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে—‘আধুনিক যুগে ইসলামী বিপ্লব’, ‘পশ্চিমা চ্যালেঞ্জ ও ইসলাম’, ‘বিশ্ব পরিস্থিতি ও ইসলামী আন্দোলন’, ‘সংগ্রামী জননেতা অধ্যাপক গোলাম আযম’ এবং ‘সাঈদ বদিউজ্জামান নুরসী’।

মুহাম্মদ কামারুজ্জামানের জীবন ও কর্ম বিভিন্ন মহলে আলোচিত। তাঁর অবদান ও কার্যক্রম নিয়ে আজও আলোচনা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাখো জনতার উপস্থিতিতে আটদলের বরিশাল বিভাগীয় সমাবেশ

1

বোরহানউদ্দিনে জামায়াত সমর্থকের উপর সশস্ত্র হামলা: এলাকায় উত্

2

ভোলার বোরহানউদ্দিনে মুফতি ফজলুল করিমের দিনব্যাপী গণসংযোগ

3

অসুস্থ শাকিলকে দেখতে গেলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াত আমীর

4

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

5

বোরহানউদ্দিনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

6

কুমিল্লা-৫ আসনে জামায়াতের প্রচারণা সরানো হলেও অক্ষত বিএনপি প

7

গাজায় যুদ্ধবিরতির পর শিশুদের শিক্ষার জন্য ইউনিসেফের উদ্যোগ

8

অন্তর্বর্তী সরকার জুলাইয়ের চেতনা থেকে সরে গেছে: ডাকসু ভিপি স

9

নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে: অর্থ উপদেষ্টা সা

10

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর মীর কাশেম আলীর মেয়ের আবেগঘন স্

11

ইউক্রেনের আরও ১০টি এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে

12

গুলশানে জামায়াতের ব্রেস্ট ক্যানসার সচেতনতা ক্যাম্প শুরু

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

জকসু নির্বাচনে শিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলকে ন

15

ভোলা পৌর জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

16

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌহার্দ্যপূর্

17

আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে-হাসনাত আব

18

চানখারপুলে প্রতিরোধের স্মৃতিচারণ: ছাত্রশিবিরের সাবেক নেতার দ

19

গফুরগঞ্জ বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও জুলাই যো

20