নিজস্ব প্রতিবেদকঃ
দলীয় নীতি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই শাখার তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ তাদের বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক সিদ্ধান্ত বাতিল করে স্বপদে বহাল করা হয়।
জানা গেছে, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের টঙ্গী পূর্ব থানা শাখার সদস্য সচিব সিরাজুল ইসলামী সাথীকে ইতোপূর্বে বহিষ্কার করা হয়েছিল। তবে পুনর্বিবেচনার পর আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পদে বহাল করা হয়েছে।
এদিকে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের কারণে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আশরাফুজ্জামান শামীম এবং মাগুরা পৌর শাখার সাবেক আহবায়ক মারুফ হোসেনকেও আগে বহিষ্কার করা হয়। আবেদনের ভিত্তিতে আজ তাদের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান সিদ্ধান্তগুলো অনুমোদন করেছেন।