.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের আমীর-সেক্রেটারীসহ হেভিওয়েট ডজন নেতার আসনে বিএনপির প্রার্থী যারা


নিজস্ব প্রতিবেদকঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এবারের নির্বাচনে বিএনপির বিপরীতে হাড্ডাহাড্ডি লড়াই হবে দলটির সাবেক মিত্র, বাংলাদেশ জামায়াতে ইসলামীর। প্রশ্ন উঠেছে, জামায়াতে ইসলামের আমীর-সেক্রেটারীসহ হেবিওয়েট সম্ভাব্য এক ডজন নেতার আসনে বিএনপির কারা লড়াই করবেন।

জামায়াতের হেবিওয়েট প্রার্থীদের টেক্কা দিয়ে জয়ী হতে পারবেন কি বিএনপির প্রার্থীরা? যদিও এক ডজন আসনের মধ্যে পাঁচটিতেই এখনো বিএনপির প্রার্থী চুড়ান্ত হয়নি। এর মধ্যে সাঈদী-নিজামীরর পূত্রে আসনে বিএনপির প্রার্থী এখনো ঘোষণা হয়নি।

তবে জামায়াত অফিসিয়ালি তাদের প্রার্থীদের নাম ঘোষণা না করলেও কয়েক মাস ধরেই প্রত্যেকটি আসনে তাদের নিদৃষ্ট প্রার্থী প্রচার-প্রচারণা চালাচ্ছে।

জেনে নেওয়া যাক এসব আসনে বিএনপির প্রার্থী কারা:

ঢাকা-১৫: জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান নির্বাচন করবেন। এই আসনে বিএনপি প্রার্থী হয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। যদিও এই প্রার্থীরা রাজনীতির মাঠে তেমন পরিচিত নয়, ধারণা করা হচ্ছে ভোটের মাঠে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা): জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার নির্বাচন করবেন। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য। বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগর। এই আসন অতীতে বিএনপি ও জামায়াত উভয় দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম): জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন করবেন। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির প্রার্থী কামরুল হুদা, যিনি বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা। বর্তমানে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক।

কক্সবাজার-২: জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ ২০০১ সালে এই আসনের সংসদ সদস্য ছিলেন। তার প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির প্রার্থী এখনও ঘোষণা করেনি।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা): জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, যিনি ইসলামী ছাত্র শিবিরে সাবেক সেক্রেটারি এবং আইন অঙ্গনে পরিচিত মুখ। বিএনপি প্রার্থী এখনও ঘোষণা করেনি।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালি): জামায়াতের রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সহকারী সেক্রেটারি জেনারেল। ২০০১ সালে একই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির প্রার্থী মো: আমিরুল ইসলাম খান। তিনি বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপি নির্বাচনী প্রস্তুতি কমিটির আহ্বায়ক। এছাড়া তিনি সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

রংপুর‑২ (বদরগঞ্জ‑তারাগঞ্জ): জামায়াতের সিনিয়র নেতা এ টি এম আজহার নির্বাচন করবেন। ২০১৪ সালে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনাল থেকে মৃত্যুদণ্ডসহ একাধিক কারাদণ্ড পান। ২০২৫ সালের মে মাসে সর্বোচ্চ আপিল আদালত থেকে খালাস পান এবং কারামুক্ত হন। বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার, যিনি জাতীয় পার্টির হয়ে ২০০১ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন।

পিরোজপুর-১: জামায়াতের মনোনয়ন পেয়েছেন মাসুদ সাঈদী, যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান। তার বাবা সাবেক জামায়াত নেতা মাওলানা দেওলয়ার হোসাইন সাঈদী এই আসনের সাবেক এমপি ছিলেন। বিএনপি প্রার্থী এখনও ঘোষণা করেনি।

পাবনা-১: জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামের পুত্র বারিস্টার নাজিবুর রহমান মোমেন নির্বাচন করবেন। তার বাবা সাবেক বিএনপির জোট সরকারের কৃষি ও শিল্প মন্ত্রী ছিলেন। তাকে মনবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলে ফাঁসি কার্যকর করা হয়েছিল। বিএনপি প্রার্থী এখনও ঘোষণা করেনি।

ঢাকা-১৪: ব্যারিস্টার আরমান, যিনি মীর কাশেম আলীর ছেলে। মীর কাশেম আলী জামায়াতের সিনিয়র নেতা ছিলেন। আরমান ২০১৬ সালের ৯ আগস্ট বাড়ি থেকে তুলে নেওয়া হয় এবং প্রায় ৮ বছর গুম ছিলেন। ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পরদিন ৬ আগস্ট তিনি মুক্তি পান।

এই আসনে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি, ‘মায়ের ডাক’-এর অন্যতম সমন্বয়ক। তার ভাই বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন গুম হওয়ার পর তিনি এ সংগঠন গড়ে তোলেন। গুম নিয়ে তিনি দেশ-বিদেশে সোচ্চার ভূমিকা পালন করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩: জামায়াতের ঢাকা মহনগর দক্ষিনের আমীর, সাবেক শিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল। বিএনপির প্রার্থী কয়েক বারের সংসদ সদস্য হারুনর রশিদ।

পটুয়াখালী-২ (বাউফল): জামায়াতের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহনগর দক্ষিন জামায়াতের সেক্রেটারি ও সাবেক শিবির কেন্দ্রীয় সভাপতি। বিএনপি প্রার্থী এখনও ঘোষণা করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে শিবির নেতার উপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস

1

ভোলার তজুমদ্দিনে নারী ও পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা: গ্

2

বোরহানউদ্দিনে ডজনখানেক আওয়ামী লীগ নেতার ধানের শীষে ভোট চাওয়া

3

ঢাবিতে ভূমিকম্প আতঙ্কে লাফ, আহত ১০

4

শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশি হত্যায় জামায়াতের তীব্র নিন্দা

5

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর মৃত

6

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের সা

7

৮০ আসনে অনড় ইসলামী আন্দোলন, জামায়াতের নেতৃত্বাধীন জোট ছাড়ার

8

বোরহানউদ্দিনে যুবককে তুলে নিয়ে দুই চোখ নষ্টের অভিযোগ; গ্রেপ্

9

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন: সালাহউদ্দিন আহমদ

10

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির ১ লাখ

11

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যেই গণভোট চায় খেলা

12

বোরহানউদ্দিনে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু, মা-বাবা গুরুতর আ

13

ভোলা- বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনে তামিরুল উম্মাত মাদ্র

14

ঢাবিতে বিকৃত যৌনাচারের দায়ে আটক শিক্ষকের বিচার দাবীতে অবস্থা

15

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বোরহানউদ্দিনে মতবিনিময় সভা অনুষ্

16

গাইবান্ধায় যুবদল নেতার আঘাতে শিবির সভাপতি নিহত, আহত ১

17

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

18

ভারতকে ২–১ গোলে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ফুটবলারদের জন

19

গৌরনদীতে একই পরিবারের চারজনের ইসলাম ধর্ম গ্রহণ

20