.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে


নিজস্ব প্রতিবেদকঃ

উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে।

এর আগে বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়। পরে দুপুরের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়। দুপুর দেড়টার কিছু আগে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে।

হাসপাতাল সূত্র জানায়, আইসিইউ থেকে সরানোর সময় শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল ও অনুকূল ছিল। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে বিশেষ ব্যবস্থায় তাকে নিচে নামানো হয়। এ সময় তার দুই ভাই সঙ্গে ছিলেন।

চিকিৎসা–সংক্রান্ত সংশ্লিষ্টরা জানান, আইসিইউ থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে নেওয়ার পুরো প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা তাকে বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দেন।

এদিকে, শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুল্যান্সে তুলে দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা, তার বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব। তারা হাদির শারীরিক অবস্থা ও চিকিৎসা–সংক্রান্ত সার্বিক বিষয় তদারকি করেন।

হাদির পরিবার ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খান ডেনমার্কে রাষ্ট্রদূত হচ্ছেন

1

৬ দিনে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন ২১ হাজার

2

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

3

ফরিদপুরে জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ‘বোমা ফারুক’ যুব মহি

4

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ত্রিমুখী লড়াই, মূল প্রতিদ্বন্দ্বিতা হা

5

ডাকসুতে ইইউ রাষ্ট্রদূত

6

জামায়াত ১৬ বছরে কাউকে সাবান কিংবা একটা মাস্ক কিনে দিয়েছে প্র

7

বাংলাদেশের পক্ষে কথা বলেও উপেক্ষিত ফাতিহা আয়াত

8

নূরুল কবিরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের বি

9

নরসিংদীর রায়পুরায় মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা

10

শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে ড. হাফিজ

11

নাসিরুদ্দিন পাটওয়ারীর উপর হামলা

12

পুরান ঢাকার বংশালে ভূমিকম্পে ভবনের অংশ ধসে ৩ পথচারীর মৃত্যু

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

জকসু নির্বাচনে শিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলকে ন

15

দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ ঠাকুরগাঁওয়ের

16

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের ঢাকায় দুইদি

17

লাখো মানুষের অংশগ্রহণে শরিফ ওসমান হাদির জানাজা

18

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

19

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আট

20