.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলি, সীমান্তজুড়ে বিজিবির সর্বোচ্চ সতর্কতা


নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান এবং শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় খুলনা ও চুয়াডাঙ্গাসহ সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক অঙ্গনে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ঘটনার পরপরই চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় নজরদারি এবং তল্লাশি কার্যক্রম ব্যাপকভাবে জোরদার করেছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়।

ঘটনার প্রেক্ষিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর আওতাধীন মেইন পিলার ৭৫/৩-এস থেকে ১৩১/৮-আর পর্যন্ত প্রায় ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত ও বিশেষ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি আরও জানায়, যেসব সীমান্ত এলাকায় কাটাতারের বেড়া নেই, সেসব এলাকা কার্যত সিলগালা করে দেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে কোনো অপরাধী যাতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান বলেন,
“মোতালেব শিকদারের ওপর হামলার সঙ্গে জড়িত কেউ যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে কঠোর তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।”

তিনি আরও জানান, দর্শনা আইসিপি, দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সিপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা, দাড়িয়াপুর, বুড়িপোতা, বাজিতপুর, ঝাঝা, ইছাখালী, রুন্দ্রনগর ও শৈলমারী বিওপিসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নিবিড় তল্লাশি অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

1

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে প্রাণ গেল মায়ের, আহত মেয়ে

2

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

3

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন সভাপতি আতিকুর রহমান ও সম্পাদক

4

চিনির দাম তিন বছর পর ১০০ টাকার নিচে, বাজারে স্বস্তির হাওয়া

5

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

6

সংসদে বিএনপির সিদ্ধান্ত বদল নিয়ে বিতর্ক

7

জুলাইসহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে

8

ফরিদপুরে জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ‘বোমা ফারুক’ যুব মহি

9

সঙ্কটাপন্ন অবস্থায় খালেদা জিয়া আজ মধ্যরাতে বা কাল সকালে লন্ড

10

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

11

আজ ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ সরকারকে দ

12

বোরহানউদ্দিনে জামায়াত প্রার্থী ফজলুল করিমের উঠান বৈঠক

13

উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে

14

তজুমদ্দিনে ২৮ অক্টোবর লগী-বৈঠা তাণ্ডবের নিন্দায় বিক্ষোভ মিছি

15

ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর: বাংলাদেশ

16

দৌলতখানে জামায়াত নেতার ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প

17

Portal Hacked|Send Only 80 USDT To Get Back

18

জকসু নির্বাচন পেছানোর গুঞ্জন, ২২ ডিসেম্বরই নির্বাচন চান শিক্

19

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা-কর্মীসহ ৭১ জনের জামায়াতে যোগদান

20